Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যান্সারের কাছে হার স্বীকার, প্রয়াত ইতালির প্রাক্তন স্ট্রাইকার ভিলালি

অন্ত্রে ক্যান্সার ধরা পড়েছিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জিতে গেল ক্যান্সার। 

মাত্র ৫৮ বছর বয়সে চলে গেলেন ইতালির প্রাক্তন স্ট্রাইকার গিয়ানলুসা ভিলালি। ভিলালি ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। কর্কট রোগ বাসা বাধে তাঁর অন্ত্রে।  পরিবারের তরফ থেকে তাঁর প্রয়াণের খবর দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত শোক বার্তায় ভিলালির পরিবার জানিয়েছে, এই খেলোয়াড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর শুনে তাঁর অগনিত ভক্ত দ্রুত আরোগ্য কামনা করেছিল। চিকিৎসকেরাও তাকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু সব বৃথা হয়ে গেল। আসুন আমরা সকলে ওর আত্মার শান্তি কামনা করি।  ভিলালির স্ত্রী ক্যাথরিন  হোয়াইট কুপার এবং দুই কন্যা ওলিভিয়া এবং সোফিয়া বর্তমান।  

ক্লাবের তরফ থেকেও প্রয়াত প্রাক্তন এই স্ট্রাইকারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শ্রদ্ধা জানাতে গিয়ে ক্লাব লিখেছে – তুমি মাঠেও লড়াই করেছ, লড়াই করেছ রোগের সঙ্গেও। সময়ের আগেই চলে গেলে।  

চোখ ধাঁধানো পারফরম্যান্স। ১৯৯৬ থেকে ১৯৯৯ এই চার বছরের মধ্যে ইতালির হয়ে মাঠে নামেন ৮৮ বার। আর গোল করেছেন ৪০টি। রুড গুলিট চলে যাওয়ার পর প্লেয়ার-ম্যানেজারের ভূমিকায় নেমেছিলেন ভিলালি। আর তার নেতৃত্বে ইতালি জয় করেছিল লিগ কাপ, ইওরোপিয়ান কাপ উইনার্স ক্লাব। সম্প্রতি ভিলালিকে রোবার্টো মানসিনির ব্যাকরুম স্টাফ হিসেবে নিয়োগ করা হয়। সেই দায়িত্ব পালন করাকালীন অন্ত্রে ক্যান্সার ধরা পড়ে। যাবতীয় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। এবার  পৃথিবী থেকে সরিয়ে নিলেন।

আরও পড়ুন তরুণী ফুটবলারের পা কেটে বাদ, পরে মৃত্যু, তোলপাড় চেন্নাই

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00