Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে হারলেন ইতালির প্রাক্তন বিশ্বকাপার ভিয়ালি

২০১৭ সালে তাঁর ক্যান্সার ধরা পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৫৮ বছর বয়সেই ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে হার মানলেন ইতালির প্রাক্তন বিশ্বকাপার জিয়ানলুকা ভিয়ালি (Gianluca Vialli)। শুক্রবার সাম্পদোরিয়ার পক্ষ থেকে প্রাক্তন বিশ্বকাপারের প্রয়াণের খবর জানানো হয়েছে। ফুটবল সম্রাট পেলের মৃত্যুর কয়েকদিনের মধ্যে আরও এক বিখ্যাত খেলোয়াড়ের অকালপ্রয়াণের সংবাদে ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। গ্যারি লিনেকার সহ একাধিক প্রাক্তন বিশ্ব তারকা ভিয়ালির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।  

ইতালির জার্সি গায়ে ৫৯টি ম্যাচে নেমেছিলেন ভিয়ালি। দলের আক্রমণভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন। জাতীয় দলের হয়ে বিপক্ষের জালে ১৬ বার বল জড়িয়েছিলেন। ১৯৮৬ সালে ইতালির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। ১৯৯০ সালের দেশের মাটিতে বসা বিশ্বকাপের আসরে শেষ বারের মতো মাঠে নামতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও সেবার ভিয়ালিকে ছাড়িয়ে তারকা হয়ে উঠেছিলেন স্বদেশীয় স্কিলাচ্চি। ১৯৯৯ সালে মাত্র ৩৪ বছর বয়সেই বুটজোড়া তুলে রেখেছিলেন ইতালির অন্যতম স্ট্রাইকার।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও চুটিয়ে খেলেছিলেন ভিয়ালি।  জুভেন্টাস, সাম্পদোরিয়ার পাশাপাশি চেলসির জার্সি গায়ে মাঠে নেমে দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন ভিয়ালি। ১৯৯৮ সালে চেলসির কোচ ও খেলোয়াড়-দুই ভূমিকাতেই দেখা গিয়েছিল তাঁকে। ২০০০ পর্যন্ত চেলসির কোচের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ইতালির ‘হল অফ ফেমে’ জায়গা পান ভিয়ালি। ২০১৭ সালে তাঁর ক্যান্সার ধরা পড়ে। ২০২০ সালের এপ্রিলে ভক্তদের ক্যান্সারমুক্ত হওয়ার সুখবর শুনিয়েছিলেন। কিন্তু বছর খানেক যেতে না যেতেই ফের মারণ রোগের বাসা বাঁধার কথা জানান ইতালির প্রাক্তন বিশ্বকাপার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00