Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভালো থেকো’, শিখর ধাওয়ানের অবসরে শুভেচ্ছা বার্তা গম্ভীর- হার্দিক পান্ডিয়াদের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রিকেট জীবন  থেকে অবসর নিয়েছেন  শিখর ধাওয়ান।  শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি অবসরের কথা জানান।  ধাওয়ানের ঘোষণার পর পরই নেটদুনিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর থেকে হরভজন সিংরা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে গৌতম গম্ভীর লিখেছেন,’ আমি জানি ভবিষ্যতে তুমি আরও আনন্দে থাকো। দুদান্ত ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা।‘

অন্যদিকে হরভজন সিং লিখেছেন, ‘ অবসর জীবনের জন্য শুভেচ্ছা। খুব ভালো থেকো । তুমি একটা রত্ন।‘ এছাড়াও ইনস্টাগ্রামে হার্দিক পান্ডিয়া লিখেছেন, ‘ চমৎকার ক্যারিয়ারের জন্য অভিনন্দন।‘আইপিএলে ধাওয়ানের দল পাঞ্জাব কিংস লিখেছে, ‘মানুষ চিরকাল তোমায় মনে রাখবে, গব্বর।‘  

উল্লেখ্য, এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিখর ধাওয়ান লেখেন,  ‘জীবনের পাতা উলটানো গুরুত্বপূর্ণ। সেইজন্য আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।  আমি দেশের হয়ে লম্বা সময় ধরে খেলেছি। আমি খুশি যে দেশের হয়ে খেলতে পেরেছি। আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ!’ বলা বাহুল্য, আন্তর্জাতিক স্তরে ১৪ বছর ক্রিকেট খেলেছেন ধাওয়ান। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টা আন্তর্জাতিক সেঞ্চুরি।  তিনি তাঁর ক্যারিয়ারে  মোট খেলেছেন ২৬৯টা ম্যাচ। টেস্টে সাতটি শতরান আছে তাঁর। এক দিনের ক্রিকেটে ৬৭৯৩ রান করা ধাওয়ান করেছেন ১৭টি শতরান। ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ব্যাটিংয়ের জন্য বেশ জনপ্রিয় ছিলেন শিখর ধাওয়ান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00