Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে ফিরলেন গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে যোগদান করছেন গৌতম গম্ভীর।  খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে দু’বার কেকেআরকে আইপিএল জেতানোর পর এবার মেন্টর হিসেবে দলে যোগদান করলেন  গৌতম গম্ভীর।  বুধবার কলকাতা নাইট রাইডার্সের তরফে প্রেস বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করবেন গম্ভীর। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর-এর হয়ে খেলেছেন গৌতম গম্ভীর। তারপর অবশ্য ২২ গজ থেকে অবসর নিয়েছিলেন তিনি।

কিন্তু গত কয়েক বছর ধরেই কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক ছিল না। সেই কারণেই দলের প্রাক্তন সফল ক্যাপ্টেনকে মেন্টর করে ফিরিয়ে আনছে শাহরুখের দল। কেকেআর-এ আবার ফিরতে পেরে খুশি হয়ে গৌতম গম্ভীর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,’ যেখান থেকে শুরু হয়েছিল, সেখানেই আবার ফিরে এলাম।‘

পাশাপাশি আর গম্ভীর কেকেআরে ফিরে আসায় উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন শাহরুখ। তিনি বলেন, ‘গৌতম সবসময় আমাদের পরিবারের অংশ ছিল। নয়া মেন্টর অবতারে আমাদের ক্যাপ্টেন ঘরে ফিরে আসছে। ওকে খুব মিস করতাম।‘ আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। মনে করা হচ্ছে তার আগে গম্ভীরের মস্তিষ্ক কাজে লাগবে কেকেআর। তবে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে গৌতমের ফিরে আসায় নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে শুভেচ্ছা বার্তা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00