Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিষিদ্ধ আর্জেন্টিনার চার ফুটবলার, বড় জরিমানা হল ব্রাজিলের

লিওনেল মেসির চার সতীর্থকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় শাস্তি ভোগ করতে হল আর্জেন্টিনার ফুটবল দলকে। লিওনেল মেসির চার সতীর্থকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা)। তাদের হাত থেকে ছাড় পায়নি ব্রাজিলও। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে। 

গতবছরের সেপ্টেম্বর মাসে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু শুরুর মাত্র ৫ মিনিট পরেই বন্ধ  হয়ে যায় খেলা। কোভিড বিধি না মানার জন্য মাঠে ঢুকে খেলা বন্ধ করতে বাধ্য হয় ব্রাজিলের প্রশাসন। সেই অমীমাংসীত ম্যাচের রায় মঙ্গলবার দিয়েছে ফিফা। কোভিড প্রোটোকল দেখিয়ে আর্জেন্টিনার চার ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ তোলে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। যার ফলে ফিফা ওই চারজনকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করেছে। 

তবে ফিফা ছাড়েনি ব্রাজিলিয়ান ফুটবলারদেরও। তাদের সকলকে জরিমানা করা হয়েছে। যদিও জরিমানার হাত থেকে ছাড় পায়নি দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। উভয় দলকেই ৫০ হাজার সুইস ফ্রাঁ  জরিমানা করেছে ফিফা। আর অসমাপ্ত সেই ম্যাচ বাতিল করা হয়নি। ফিফার তরফ থেকে জানানো হয়েছে যে, খুব দ্রুতই সেই ম্যাচ অনুষ্ঠিত হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00