Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিরতরে বিদায় নিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ফিলপট

দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর পরলোগ গমন করলেন এই অজি অলরাউন্ডার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার পিটার ফিলপট। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর পরলোগ গমন করলেন এই অজি অলরাউন্ডার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ফিলপটের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওই সিরিজে ১৮টি উইকেট নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর চলে যাওয়ায় ভীষণভাবে শোকাহত অজি ক্রিকেট মহল।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিটার ফিলপট শুধু একজন বিস্ময়কর ক্রিকেটারই ছিলেন না, তিনি এমনই একজন মানুষ ছিলেন যাকে নৈপুন্যের জন্য সবাই মনে রাখবে। কোচ হিসেবে বহু ক্রিকেটারের কেরিয়ার তৈরিতে তিনি সাহায্য করেছিলেন। আমরা পিটারের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সহানুভূতি জানাই।’

এই নিয়ে পরপর তিন দিনে তিন প্রাক্তন ক্রিকেটারকে হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া। তাঁরা হলেন অ্যালান ডেভিসন, অ্যাশলে ম্যালেট এবং পিটার ফিলপট।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00