Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনার জার্সির ছবি প্রকাশ্যে

যদিও আর্জেন্টিনা দলের জার্সির স্পনসর অ্যাডিডাস এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতার বিশ্বকাপ জয়ের পরে এবার কোপা আমেরিকা কাপকে পাখির চোখ করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আগামী বছরের ২০ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে প্রতিযোগিতা। কিন্তু প্রতিযোগিতা শুরু এক বছর আগেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জার্সির ছবি ফাঁস করে দিয়েছে ফুটবল খেলার সরঞ্জাম এবং বিভিন্ন দলের কিটভিত্তিক ওয়েবসাইট ‘ফুটি হেডলাইনস’। যদিও আর্জেন্টিনা দলের জার্সির স্পনসর অ্যাডিডাস এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

মেসিদের কোপা আমেরিকা কাপের জার্সির ছবি ফাঁস করে দিয়ে ‘ফুটি হেডলাইনস’ জানিয়েছে, কাতার বিশ্বকাপে যে জার্সি গায়ে লিওনেল স্কোলানির ছেলেদের দেখা গিয়েছিল, কোপা আমেরিকায় সেই জার্সিতে বদল আনা হচ্ছে। গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জয়ের পর প্রথম তিন তারকা জার্সি ব্যবহার করেছে আর্জেন্টিনা। তখন জার্সির তিন তারকা লোগোয় মাঝে থাকা তারা একটু ওপরে ছিল। কোপা আমেরিকার জার্সিতে মাঝের তারা নিচে নামানো হয়েছে। এ ছাড়া সোনালি রঙের লোগো ব্যবহার করা হয়েছে ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ জয়ের জন্য। এটা তো গেল জার্সির সম্মুখভাগ।

তাছাড়া মেসিদের নীল-সাদা রঙের জার্সিতে সোনালি রংয়ে ফোটানো হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ব্যাজ, অ্যাডিডাসের লোগো ও তিন তারা। বিশ্বকাপ জয়ের পরেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মেসিরা। চারটি প্রদর্শনী ম্যাচ খেলেছে। চারটি ম্যাচেই জয় তুলে নিয়েছে তিন বারের বিশ্বকাপ জয়ীরা। একটিও গোল হজম করতে হয়নি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00