Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুটবল প্রেমীদের জন্য বড় খবর, ভারতে আসতে পারেন রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি: চূড়ান্ত হয়ে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ। তাতেই এল সুখবর। ভারত থেকে এই প্রতিযোগিতায় খেলবে মোহনবাগান এবং এফসি গোয়া। গ্রুপ ‘ডি’তে গোয়ার সঙ্গে রয়েছে আল নাসের। যদি সব ঠিকঠাক হয় তাহলে হয়তো ভারতে খেলতে আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মোহনবাগান এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তারা যথেষ্ট সহজ গ্রুপই পেয়েছে তারা । এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টুতে ৩২ টি দলকে আটটি ভাগে ভাগ করা রয়েছে। তাদেরই একটিতে পড়েছে মোহনবাগান। সঙ্গে থাকছে ইরানের সেপাহান এসসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমিনিস্তানের আহাল এফসি। এছাড়া গ্রুপ ডি তে রাখা হয়েছে এফসি গোয়া ও আল নাসেরকে। এই দুটি দল ছাড়াও থাকছে আল জাওড়া এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল.০

গোয়া এবং আল-নাসের একই গ্রুপে রয়েছে। ফলে রোনাল্ডোর ভারতে আসার সম্ভাবনাও রয়েছে। খবর প্রকাশ্যে আসতেই সিআর সেভেন প্রেমীদের মনে উঠেছে আনন্দের ঝড়। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ আল-নাসের এর সঙ্গে খেলতে গোয়া যাবে সৌদি আরবে। আবার সৌদিও ভারতে আসবে। সৌদি ভারতে আসলেও সেই সময় দলে রোনাল্ডো থাকবেন কিনা তা নিয়ে কোন নিশ্চয়তা নেই।

আসলে রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী রোনাল্ডো নাকি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। চাইলেই এই ম্যাচ নাই খেলতে পারেন রোনাল্ডো। ক্লাব কর্তৃপক্ষ তাঁকে জোরও করতে পারেন না।

তাই রোনাল্ডো যদি নিজে চান তিনি ভারতে আসবেন, তাহলেই তিনি ভারতে আসতে পারবেন। না হলে কেউ তাঁকে আনতে পারবে না। তারপরও সিআর সেভেনের ভারতে আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদি আসেনও, তাহলেও অবশ্য কলকাতার ফুটবলপ্রেমীদের রোনাল্ডোকে দেখতে যেতে হবে সেই গোয়াতেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00