Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনতে তাণ্ডব চালাল ইংল্যান্ড

কিন্তু নজর লেগে দশম ওভারে হ্যাজেলউডের বলে এবং লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২২ রান করেই বিদায় নেয় ফিল সল্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড বেন ডাকেট ও হ্যারি ব্রুকের দারুণ ইনিংসের পর সিরিজে সমতা আনতে শেষদিকে রীতিমতো তাণ্ডব চালালেন লিয়াম লিভিংস্টোন। লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া ব্যাটারদের একেবারে মুচড়ে দিলেন ম্যাথিউ পটস, ব্রাইডন কার্সরা। দুর্দান্ত জয়ে প্রায় ২-২ ব্যবধানে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। শুক্রবার লন্ডনের লর্ডসে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে নিজেদের সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।

যদিও বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হতে দেরি হয়েছিল। যদিও পরে খেলতে নেমে ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১২ রান নিজেদের দখলে আনে ইংল্যান্ড। কিন্তু জবাব দিতে ব্যার্থ হয় অস্ট্রেলিয়া, ১২৬ রানেই গুটিয়ে যায়। যদিও শুরুতে ফিল সল্ট ও বেন ডাকেটের ভাল ব্যাটিংয়ের জন্যে শুরুটা ভালো হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু নজর লেগে দশম ওভারে হ্যাজেলউডের বলে এবং লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২২ রান করেই বিদায় নেয় ফিল সল্ট। এরপর হ্যারি ব্রুক মাঠে নেমে ডাকেটের সঙ্গে জুটি বেঁধে তিনি গড়েন ৭৯ রান। যদিও ৫১ বলে পঞ্চাশ রান অর্থাৎ হাফ সেঞ্চুরি করে ফেলেন ডাকেট। আর ব্রুক ৩৭ বলে ৫০ রান সম্পন্ন করেন। আর ২৩ বলের পর ডাকেট বিদায় নেয় এবং ব্রুকের সঙ্গে জুটি গড়েন অ্যাডাম জাম্পা। তবে লড়াইয়ে অটল থাকেন ব্রুক। এরপর চতুর্থ উইকেট পড়লে তিনি জেমি স্মিথের সঙ্গে জুটি বেঁধে গড়েন ৭৫ রান। তবে সেঞ্চুরি করতে পারেননি ব্রুক। ৫৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৮৭ রান করে বিদায় নেন ব্রুক। পরের ওভারে ৩৯ রান করে বিদায় নেন স্মিথ। এরপরেই ছয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান লিভিংস্টোন। তখন তাঁর সঙ্গে জুটি বাঁধেন বেথেল।

২৫ বলে পঞ্চাশ হাকানো লিভিংস্টোন ২৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৬২ রান করে তিনি অপরাজিত থাকনে। এদিকে অস্ট্রেলিয়ার কেবল শুরুটা ভালো হলেও ইংল্যান্ডের দাপটে একেবারে দুমড়ে-মুচড়ে যায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মিচেল মার্শ ও ট্রাভিস হেড ৬৮ রান করলেও নবম ওভারে বোল্ড আউট হয়ে যান হেড। এরপর মাঠে নেমে মাত্র দুই ওভারে বিদায় নেন আরেক ওপেনার মার্শ। ২৮ রানে তিনি উইকেট হারানোর পর দ্রুতই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00