Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একদিনের ম্যাচে রান তোলার ক্ষেত্রে নয়া বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৫০ ওভারে চার উইকেটে ৪৯৮ রান তুলে নিজেদের রেকর্ড ভেঙে নয়া বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া ইতিহাস গড়লেন জস বাটলার (Jos Buttler)-ডেভিড মালান( Dawid Malan)-ফিল সল্টরা (Phil Salt)। শুক্রবার নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৫০ ওভারে চার উইকেটে ৪৯৮ রান তুলে নিজেদের রেকর্ড ভেঙে নয়া বিশ্বরেকর্ড গড়লেন। এতদিন একদিনের ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ছিল ইংল্যান্ডের (England) দখলে। চার বছর আগে ২০১৮ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার (Australia) বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছিল। এদিন  সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। একই ম্যাচে তিনটি শতরান করার নজিরও তৈরি করলেন এউইন মরগানের (Eoin Morgan) ছেলেরা। 
অথচ এদিন আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরুটা খুব একটা সুবিধার হয়নি ইংল্যান্ডের। ম্যাচের দ্বিতীয় ওভারেই তুতো ভাইয়ের বলে প্যাভিলিয়নে ফিরেছিলেন জেসন রয়। কিন্তু তার পরে যা শুরু হল তাকে বর্ণনা করার মতো শব্দ অভিধানে অনেক খুঁজেও পাওয়া যায়নি। কার্যত ঠাণ্ডা মাথায় মাঠজুড়ে তাণ্ডবলীলা চালালেন জস বাটলার-ডিভিড মালান-ফিল সল্টরা। সবচেয়ে ধ্বংসাত্মক ছিলেন বাটলার। ১৪টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে  ৭০ বলে ১৬২ রানের এক চোখধাঁধানো ইনিংস খেলেন। ৯৩ বলে  ১২২ করেন ফিল সল্ট। আর ১০৯ বলে ১২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন মালান। শেষদিকে নেমে ২২ বলে ৬৬ রান করেন লিভিংস্টোন। আর একটু হলেই একদিনের ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম অর্ধশতকের রেকর্ড ভেঙে ফেলছিলেন। তবে সেই রেকর্ড না ভাঙতে পারলেও ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়ে ফেলেছেন। 
৪৮ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪৭০। মাঠে থাকা দর্শকরা ধড়েই নিয়েছিলেন একদিনের ম্যাচে প্রথমবারের মতো ৫০০ রান সংগ্রহের দুর্লভ রেকর্ডের সাক্ষী থাকতে পারবেন। কেননা ক্রিজে ছিলেন ছিলেন বাটলার-লিভিংস্টোন। কিন্তু শেষ পর্যন্ত পাঁচশোর সামান্য আগেই থেমে যায় ইংল্যান্ডের স্কোর। 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00