Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

ভারতের কাছে হারতে নড়েচড়ে বসল ইংল্যান্ড। লর্ডস টেস্টের আগে দলে আরেক পেসারকে নিযুক্ত করল ইংল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের কাছে হারতে নড়েচড়ে বসল ইংল্যান্ড। লর্ডস টেস্টের আগে দলে আরেক পেসারকে নিযুক্ত করল ইংল্যান্ড। দুই ইনিংস মিলিয়ে এজবাস্টনে মাত্র ১০১৪ রান দিয়েছেন ইংল্যান্ডের বোলাররা। কিন্তু দলের এই পারফরম্যান্সে চিন্তা বেড়েছে বেন স্টোকসের। আগামী বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হবে তৃতীয় টেস্ট ম্যাচ। তার আগেই দলকে আরও পোক্ত করছে ইংল্যান্ড। বিশেষ করে বোলিং আক্রমণ শক্তিশালী করার চেষ্টা করছে ইংল্যান্ড। তাই দলে নেওয়া হয়েছে আরেক শক্তিশালী পেসারকে। তাই লর্ডসে ম্যাচের আগে ইংল্যান্ডের স্কোয়াডে বিপুল অদল-বদল হতে পারে। এদিকে এজবাস্টনে টেস্টের আগেই চোট সারিয়ে দলে ফিরেছিলেন পেসার জফ্রা আর্চার। কিন্তু তাঁকে খেলানো হয়নি।

তবে লর্ডসের টেস্টে আর্চারের খেলার সম্ভাবনা নিয়ে বেন স্টোকস বলেছেন, এখনও সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তিনি দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পেয়েছেন, প্রস্তুতিরও সময় পেয়েছেন। তাই সবদিকটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে, কারা লর্ডসে খেলবে। যদিও আর্চারের পাশাপাশি লর্ডস টেস্টের আগে পেসার গাস অ্যাটকিনসনকেও দলে নিয়েছে ইংল্যান্ড। শেষবার জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার সময়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান অ্যাটকিনসন।

তাই ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলতে পারেননি ইংল্যান্ডের দুই পেসার। এছাড়াও ইংল্যান্ডের আরও দুই পেসার মার্ক উড ও ওলি স্টোন এখনও চোট সারিয়ে উঠতে পারেননি। তাই তাঁরা দল ছাড়া। প্রথম ও দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের তিন বিশেষজ্ঞ পেসার ব্রাইডন কার্স, জশ টং ও ক্রিস ওকস, শোয়েব বশির ভাল খেলেছেন। বিশেষে করে, কার্স দুই টেস্টেই নজর কেড়েছেন। কিন্তু দ্বিতীয় টেস্টে টং ও ওকস ভার পারফরম্যান্স দেখাতে পারেননি। তাই তৃতীয় টেস্টে তাঁদের বদলে আর্চার ও অ্যাটকিনসন ইংল্যান্ডের প্রথম একাদশে নেওয়া হতে পারে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00