Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ম্যানইউ কেনার খবর হাস্যকর: এলন মাস্ক

টুইট করে প্রতিক্রিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ম্যানইউ (ManU) কেনা নিয়ে খবর হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন এলন মাস্ক। নিজের টুইটার অ্যাকাউন্টে তেসলা কর্তা বলেন, অনেকদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে।  খবরও লেখা হয়েছে। ফুটবল ক্লাব কেনার কোনও ইচ্ছে তাঁর নেই। এই টুইটের আগে এলন আরও একটি টুইট করে ম্যানইউ ক্লাব কেনার ইচ্ছে প্রকাশ করেন।

এদিকে, খবর ফাঁসে বেজায় চটেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Ronaldo) । সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে প্রকাশিত খবর মিথ্যে দাবি করে এই ফুটবল তারকা বলেন, দিন কয়েকের মধ্যে তিনি এই সব গালগল্পের জবাব দেবেন।

কী খবর ফাঁস হয়েছে, এক ফাঁকে দেখে নেওয়া যাক। ফাঁস হওয়া খবর অনুসারে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (ManU) তাঁর সঙ্গে আর চুক্তি করতে চাইছে না। প্রথম কারণ বদ মেজাজ। দ্বিতীয়, তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স। সেও যেমন মিডিয়ায় প্রকাশিত খবর মিথ্যে বলে দাবি করেছে, একই দাবি তাঁর ক্লাব ম্যান ইউয়ের।

ফাঁস হওয়া খবরের প্রতিক্রিয়ায় রিয়েল মাদ্রিদের প্রাক্তন এই ফুটবলার জানিয়েছেন –মিডিয়ায় আমাকে নিয়ে মিথ্যে কথা লেখা হয়েছে। আসল সত্যি কিছুদিনের মধ্যেই আমি জানিয়ে দেব। গত কয়েক মাস ধরে মিডিয়া আমাকে নিয়ে কম করেও একশোটা গল্প লিখেছে। তার মধ্যে মাত্র পাঁচটা খবর ঠিক। যদিও কোন পাঁচটা খবর ঠিক, সেটা কিন্তু তিনি খোলাখুলি জানাননি।ক্লাবের (club) তরফ থেকে বলা হয়েছে, রোনাল্ডোকে পরবর্তী মরসুমে খেলাতে চুক্তি করা হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00