Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুপার কাপে জিতে এবার বিদেশি ফুটবলারকে ছাড়ছে ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি : কলিঙ্গ সুপার কাপ জেতার পর এবার বিদেশি ফুটবলারকে ছাড়ছে ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারটির নাম বোরহা হেরেরা। ইস্টবেঙ্গল থেকে লোনে গোয়া এফ সিতে যোগ দিতে যাচ্ছেন এই মিডফিল্ডার। উল্লেখ্য, রবিবারের ফাইনাল ম্যাচে এই বোরহার জন্যই পেনাল্টি পেয়েছিল ইস্টবেঙ্গল।

জানা গিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যেই গোয়া এফ সিতে যোগ দিতে চলেছেন হেরেরা। সম্প্রতি গোয়া এমন একজন ফুটবলারকে চাইছিল, যার আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে গোয়াই ছিল হেরেরার প্রথম পছন্দ। গত বছর হায়দরাবাদের হয়ে খেলতে প্রথম এসেছিলেন বোরহা। গত বছর হায়দরাবাদের কোচ ছিলেন মানোলা মার্কুয়েজ। তিনিই প্রথম বোরহাকে এনেছিলেন। মানোলা এখন গোয়া এফ সি দলের কোচ। ফলে গোয়া দলে যোগ দেওয়ার পর মানোলার সঙ্গে বোরহার বোঝাপড়া আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএলের ম্যাচে চোট পেয়েছিলেন ভিক্টর রদ্রিগেজ। ভিক্টরের পরিবর্তে কাকে খেলানো যায়, সেবিষয়ে খোঁজা শুরু করে গোয়া এফসি।

অন্যদিকে বোরহার পরিবর্ত হিসাবে কোনও খেলোয়াড় ইস্টবেঙ্গলে আসতে চলেছে, সেটাও ঠিক হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, বোরহার বদলে একজন স্প্যানিশ ফুটবলার ইস্টবেঙ্গলে খেলতে চলেছেন। সেই ফুটবলার গত বছর আমেরিকার মেজর লিগ সকারে খেলেছিলেন বলে জানা গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই কলকাতায় আসার কথা ফুটবলারের। আইএসএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে তাঁকে দেখা যাবে বলে জানা যাচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00