Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলিঙ্গ সুপার কাপ শুরুর আগে তরুণ মিডফিল্ডারকে ছাড়তে হল ইস্টবেঙ্গলকে

Share:

নিজস্ব প্রতিনিধি : কলিঙ্গ সুপার কাপ শুরু হওয়ার আগে কিছুটা হলেও বেকায়দায় ইস্টবেঙ্গল শিবির। প্রথম ম্যাচে নামার আগেই তরুণ মিডফিল্ডার মোবাশির রহমানকে ছেড়ে দিতে হল ইস্টবেঙ্গলকে। মোবাশির এখন খেলবে চেন্নায়িন এফ সিতে।

দীর্ঘদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার হরমনজিৎ খাবরা। খাবরা মাঠের বাইরে থাকায় ইস্টবেঙ্গলের মিডফিল্ডে যে খামতি রয়েছে তাতে কোনও সন্দেহ নেই।সৌভিক চক্রবর্তী কিছুটা হলেও মিডফিল্ডের খামতি পূরণ করছে। তবে মিডফিল্ডে নতুন খেলোয়াড়ের যে প্রয়োজন নেই, এমনটা নয়। জানা যাচ্ছে, টাকা পয়সায় টানাটানির কারণেই নাকি তরুণ মিডফিল্ডার মোবাশির রহমানকে রাখা গেল না। মোবাশিরকে লোনে ছেড়ে দিতে হল চেন্নায়িন এস সিকে।

জানা গিয়েছে, মোবাশির রহমান ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন জমশেদপুর এফ সিতে। ২০১৮ সাল থেকে জামশেদপুর এফ সিতে খেলছেন তিনি। ইস্টবেঙ্গলে সই করার আগে জামশেদপুরের হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন মোবাশির। ২০২২ সালে ইস্টবেঙ্গলে সই করেন তিনি। প্রথম মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে ১৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মোবাশির। এর আগে আইএসএলে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু মাত্র সাত মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ। সেই কলিঙ্গ সুপার কাপে প্রথমদিনই হায়দরাবাদ এফ সির বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। এর আগে ডুরান্ডে ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগানের কাছে হেরে যায় কার্লেস কুয়াদ্রাতের দল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00