Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ম্যাচ গড়াপেটায় দোষী জাতীয় কোচ সৌম্যদীপ

রায় দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত জাতীয় টেবিল টেনিস দলের কোচ সৌম্যদীপ রায়। এমনই রায় দিল দিল্লি হাইকোর্টে। টেবিল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটিকেও ছ’মাসের জন্য নির্বাসিত করে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, সংস্থার কাজ পরিচালনার জন্য এক সপ্তাহের মধ্যে নিয়োগ করা হবে প্রশাসক।

সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে মণিকা। বিতর্কের কেন্দ্র রয়েছে টোকিও অলিম্পিক্স। দায়ের হওয়া মামলায় তাঁর অভিযোগ, দলের তৎকালীন কোচ সৌম্যদীপ রায় তাঁকে প্রস্তাব দিয়েছিলেন, অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্বের একটি ম্যাচ ছেড়ে দিতে। ওই ম্যাচে মণিকা পরাজিত হলে সুতীর্থা মুখোপাধ্যায়ের কাছে যোগ্যতা অর্জন করাটা অনেক সহজ হয়ে যেতে।

টোকিও অলিম্পিক্সে মণিকা সৌম্যদীপের কোচিংয়ে খেলতে অস্বীকার করেন। তার বক্তব্য, যার কাছ থেকে ম্যাচ ছেড়ে দেওয়ার খোলাখুলি প্রস্তাব আসে, তার অধীনে তিনি প্রশিক্ষণ নিতে অপারগ। মণিকার এই সিদ্ধান্ত অসন্তুষ্ট হয় টেবিল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে মণিকাকে শোকজ করা হয়েছিল। যদিও পরবর্তীকালে মণিকার ব্যক্তিগত কোচ সন্ময় পরাঞ্জেপের তত্ত্বাবধানে অলিম্পিক্সের প্রশিক্ষণের জন্য তাঁকে অনুমতি দেওয়া হয়। তবে ম্যাচে তাঁর প্রবেশিকার ছিল না। জাতীয় দল থেকে বাদ পড়ায় বাধ্য হয়ে মণিকা আদালতের দ্বারস্থ হন। দিল্লি হাইকোর্টের রায় তাঁর পক্ষে যাওয়া বিপাকে সৌম্যদীপ। এই রায়ে মণিকা নৈতিক জয় দেখছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00