Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ লক্ষ টাকা আর্থিক প্রতারণার শিকার দীপক চহারের স্ত্রী

যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব কমলেশ পারিখ অবশ্য এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগ্রা: জুতো তৈরির ব্যবসার নামে ১০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার দীপক চহারের স্ত্রী জয়া ভরদ্বাজ। শুধু তাই নয়, প্রতারকের কাছ থেকে প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতারণা ও প্রাণনাশের হুমকি পাওয়ার বিষয়টি পুলিশের গোচরে আনা হয়েছে। হরি পর্বত থানায় অভিযোগ দায়ের করেছেন দীপকের বাবা লোকেন্দ্র চহার। যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব কমলেশ পারিখ অবশ্য এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে দীপকের বাবা লোকেন্দ্র চহার জানিয়েছেন, গত বছরের ৭ অক্টোবর জুরোর ব্যবসায় অংশীদারিত্ব দেওয়ার নাম করে জয়ার কাছ থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব কমলেশ পারিখ ও তাঁর ভাই ধ্রব পারিখ। কিন্তু টাকা নেওয়ার পর পরেই ভোল বদলান দুজনে। বার বার ফেরত চাওয়া সত্বেও ওই ১০ লক্ষ টাকা ফেরত দেননি কমলেশ ও ধ্রুব। উল্টে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি জয়াকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আগ্রার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, লোকেন্দ্র চহারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলেই এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চোটের কারণে আপাতত ভারতীয় দলের বাইরেই রয়েছেন দীপক চহার। গত বছর বাংলাদেশ সফরে গেলেও চোটের কারণে মাঝপথে তাঁকে দেশে ফিরতে হয়েছিল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা রয়েছে তাঁর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00