Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

2026 কমনওয়েলথ গেমসে বাদ ক্রিকেট -হকি এবং কুস্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কমনওয়েলথ গেমস ২০২৬ থেকে বাদ পড়ল হকি, ব্যাডমিন্টন, কুস্তি , ক্রিকেট এবং শ্যুটিং । আগামী ২৩ জুলাই থেকে ২ অগস্ট পর্যন্ত গ্লাসগোতে অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমসে থাকছে না এইসকল প্রতিযোগীতা। জানা গিয়েছে, খেলার বাজেট কমানোর জন্য কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে প্রায় ১০ টি বিভাগ।

এই মর্মে কমনওয়েলথ গেমস ফেডারেশনের তরফে জানান হয়েছে, ‘ কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে সিজিএফ অ্যাথলেটিক্স এবং প্যারা অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড), সাঁতার এবং প্যারা সাঁতার, জিমন্যাস্টিকস, ট্র্যাক সাইক্লিং এবং প্যারা ট্র্যাক সাইক্লিং, নেটবল, ভারোত্তোলন এবং প্যারা পাওয়ারলিফটিং, বক্সিং, জুডো, বোলস এবং প্যারা বোলস। এই খেলাগুলি স্কটস্টন স্টেডিয়াম, টোলক্রস আন্তর্জাতিক সুইমিং সেন্টার, এমিরেটস এরিনা এবং স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।‘ বলা বাহুল্য, টানা ১২ বছর পর গ্লাসগোতে অনুষ্ঠিত হতে চলেছে কমনওয়েলথ গেমসের ২৩ তম সংস্করণ। ২০১৪ সালে শেষবার গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগীতা।

উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে একাধিক বার পদক পেয়েছে ভারত। শুটিংয়ে ৬৩টি স্বর্ণ পদক, কুস্তিতে ১১৪টি পদক , হকিতে তিনটি রুপো এবং দুটি ব্রোঞ্জ , ব্যাডমিন্টনে ৩১টি, ক্রিকেটে ১ টি পদক পেয়েছে ভারত। তাই কমনওয়েলথ গেমস থেকে হকি, ব্যাডমিন্টন, কুস্তি , ক্রিকেট এবং শ্যুটিং বাদ পড়ায় বড় ধাক্কা খেল ভারতীয় খেলোয়াড়রা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00