Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সবাইকে টপকে সোশ্যাল মিডিয়াতে নয়া রেকর্ড গড়লেন সিআর সেভেন, জেনে নিন কী

শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও রেকর্ড করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও রেকর্ড করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আসলে বিশ্ব ফুটবলের এই অন্যতম মহাতারকা বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। সেই জন্য তাঁর ফলোয়ারের সংখ্যাটাও যেন দিনে-দিনে রকেটের গতিতে বাড়ছে। বর্তমানে সিআর সেভেনের ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা হল ৪০০ মিলিয়ন। যা গোটা বিশ্বে আর কোনও ব্যক্তিত্বের নেই। তাই বলতে গেলে ফুটবল মাঠের পর এবার সোশ্যাল মিডিয়াতেও রেকর্ড গড়ে ফেললেন রোনাল্ডো।

এর আগে প্রায় সপ্তাহ তিনেক আগে এই তালিকায় সবার ওপরে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মডেল কাউলি জেনার। তবে এবার তাঁকে টপকে গেলেন পর্তুগিজ অধিনায়ক। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিআর সেভেনের ইন্সটাগ্রামে  ফলোয়ার ছিল ২৩৭ মিলিয়ন। কিন্তু মাত্র ৬ মাসের মধ্যে ১৬৩ মিলিয়ান বেড়ে গিয়েছে। তবে অনুরাগী বা ফ্যানের তালিকা যতই লম্বা হোক না কেন, রোনাল্ডো ফলো করেন মাত্র ৫০১ জনকে।

একনজরে দেখে নিন ইন্সটাগ্রামে বেশি ফলোয়ার থাকা প্রথম পাঁচজনকে-

১। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৪০০ মিলিয়ন)

২। কাইলি জেনার (৩০৯ মিলিয়ন)

৩। লিওনেল মেসি (৩০৬ মিলিয়ন)

৪। সেলেনা গোমেজ (২৯৫ মিলিয়ন)

৫। ডোয়াইন জনসন তথা দ্য রক (২৯৫ মিলিয়ন) 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00