Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওড়না দিয়ে ঢেকেও লাভ হল না, দিওয়ালি পার্টিতে স্পষ্ট হল অনুষ্কার বেবি বাম্প

এদিকে গতকাল ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটি গেট-টুগেদার দিওয়ালি পার্টিতেও অনুষ্কা বিরাটের দেখা মিলেছে। সেখানেও বেশি স্পষ্ট ছিল অনুষ্কার বেবি বাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: এত কাণ্ড করেও আড়ালে রাখতে পারলেন না অনুষ্কা শর্মা তাঁর দ্বিতীয়বার প্রেগনেন্সির খবর। স্পষ্ট হয়েই গেল অনুষ্কা-বিরাট দ্বিতীয়বার বাবা, মা হতে চলেছেন। প্রথম সন্তানের ৩ বছরের মধ্যেই ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা, মাস কয়েক ধরেই চলছে এই গুঞ্জন। কিন্তু কিছুতেই প্রকাশ্যে আসতে দিচ্ছেন না খবরটি। পাকিস্তান-ভারতের ম্যাচ চলাকালীন মাঠে গেলেও নিজেই ঢিলে পোশাকের বলে অনুষ্কা বুঝতে দেননি যে, তিনি ফের মা হতে চলেছেন। এদিকে বিদেশ ভ্রমণ হোক বা বিরাটের বিশ্বকাপের আরও ম্যাচ সবটাই এড়িয়ে চলছেন নায়িকা। সেই কারণেই জল্পনা আরও বাড়ছে। এদিকে দিন কয়েক আগেই বেঙ্গালুরুতে বিরাটের সঙ্গে অনুষ্কাকে দেখা গিয়েছিল, সেখানেও তাঁর বেবি বাম্প স্পষ্ট ছিল। এদিকে গতকাল ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটি গেট-টুগেদার দিওয়ালি পার্টিতেও অনুষ্কা বিরাটের দেখা মিলেছে। সেখানেও বেশি স্পষ্ট ছিল অনুষ্কার বেবি বাম্প।

এই সময় তিনি সালোয়ার-কামিজ পরে থাকলেও ওড়না দিয়ে ঢেকে রেখেছিলেন বেবি বাম্প। এত ভিডিও ভাইরাল হওয়ার পরেও কেন সত্যটা সামনে আসতে দিচ্ছেন না? তবে গুঞ্জন আর কিছুদিনের মধ্যেই দ্বিতীয় গর্ভধারণের গুজবের অবসান ঘটতে পারে। গত মাসে একটি মাতৃত্বকালীন ক্লিনিক থেকে অনুষ্কাকে বেরোতে দেখেই অভিনেত্রী দ্বিতীয় প্রেগনেন্সির জল্পনা ছড়িয়ে পড়ে। একটি পাপারাজ্জি বিনোদন পোর্টাল থেকে প্রথম প্রকাশিত হয়, বলিউড ডিভাকে বিরাট কোহলির সঙ্গে একটি ক্লিনিকের বাইরে দেখা যায়। তখনই দম্পতি জোর দিয়েছিলেন যে, তারা যেন তাঁদের ছবি ক্লিক না করে। কারণ তখন অনুষ্কা শর্মার বেবি বাম্প ছিল। তারপর থেকে, ভক্তরা একটি আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

এদিন দিওয়ালি পার্টিতে অনুষ্কাকে ভারতীয় পোশাকে সুন্দর লাগছিল এবং ভক্তরা তার বেবি বাম্প দেখে আনন্দ প্রকাশ করছেন। তিনি দোপাট্টা দিয়ে তাঁর বাম্প ঢেকে দেখা রেখে ছিলেন, গর্ভাবস্থায় ক্লিক করাতে চান নি। এর মধ্যে আরও একটি গুজবে বলা হয়েছে যে, দ্বিতীয় সন্তানের পরে, অনুষ্কা শর্মা কাজ থেকে দীর্ঘ বিরতি নেবেন। অভিনয় ছেড়ে দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। ভামিকা কোহলির জন্মের পর থেকেই ভক্তরা অনুষ্কার সিনেমায় প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু মনে হচ্ছে অপেক্ষাটা আরও দীর্ঘ হবে।

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা

‘তোমাদের সেলাম’, দেশ রক্ষায় ভারতীয় সেনাদের বীরত্বে মুগ্ধ বিরাট-অনুষ্কা

‘তুমিই আমার জীবনের সেরা নিরাপদ স্থান’, অনুষ্কার ৩৭ তম জন্মদিনে আদুরে পোস্ট বিরাটের

দেশে ফিরেই ভামিকা-আকয়কে নিয়ে বৃন্দাবনে আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি কী সত্যিই বিরুস্কা পুত্রের?

বিরাটের জন্মদিনে দুই ছেলে-মেয়েকে প্রকাশ্যে আনলেন অনুষ্কা, কতটা বড় হল তাঁরা?

 লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনে বিরাট-অনুষ্কা, বিদেশেই পাকাপাকি থাকার প্ল্যানিং?

ভারতে বিশ্বজয়ের সেলিব্রেশনের পরেই লন্ডন উড়ে গেলেন বিরাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00