Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬২ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ষাট পেরনোর পর্ব অনেকেই বয়সের  ভারে ন্যুব্জ হয়ে পড়েন। হাঁটু আর গাঁটের ব্যথায় ঠিকমতো হাঁটাচলা করতে কষ্ট হয় অনেকের। সেখানে ৬২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নেমে বিশ্ব ক্রিকেটের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন ফকল্যান্ড আইল্যান্ডের ক্রিকেটার অ্যান্ড্রু ব্রাউনলি। গত সোমবার (১০ মার্চ) কোস্টারিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল তাঁর। অভিষেকের দিন ব্রাউনলির বয়স ছিল ৬২ বছর ১৪৭ দিন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড ছিল তুরস্কের ওসমান গোকারের। ২০১৯ সালের কন্টিনেন্টাল কাপে ৫৯ বছর ১৮১ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল তাঁর। সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন ব্রাউনলি।

গত ১০ মার্চ কোস্টারিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে আতলান্তিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের।  ১০৬তম দেশ হিসেবে ক্রিকেটের আন্তর্জাতিক আঙিনায় পা রাখে দ্বীপরাষ্ট্রটি। ওই ম্যাচে ফকল্যাডের হযে যারা মাঠে নেমেছিলেন তাদের সবার বয়স শুনলে অনেকের চক্ষু চড়কগাছ হয়ে উঠবে। কেননা, দলের প্রথম একাদশ থাকা ক্রিকেটারের মধ্যে ২ জন বাদে বাকিদের বয়স ৪০ বছরের ওপরে। এমনকি ৪ জনের বয়স ৫৬ বছরের বেশি। আর সবচেয়ে বেশি বয়সের ছিলেন অ্যান্ড্রু ব্রাউনলি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার খেলতে নেমে ফকল্যান্ডের ক্রিকেটারদের অভিজ্ঞতা সুখকর হয়নি। প্রথমে কোস্টারিকাকে ৯৪ রানে গুটিয়ে দিয়েছিলেন ব্রাউনলিরা। অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে রেখেও জয় হাসিল করতে পারেননি ফকল্যান্ডের ক্রিকেটাররা। কোস্টারিকার বোলারদের আগুন ঝরা বোলিংয়ের মুখে পড়ে মাত্র ২৮ রানে গুটিয়ে যেতে হয়। ৬৬ রানে হারার লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়। দশ নম্বরে নেমে ব্রাউনলি ৭ বলে ১ রান করে আউট হন।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00