Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দঙ্গলকন্যাদের ধর্নায় চরম অস্বস্তিতে বৃন্দা, ফিরে যাওয়ার পরামর্শ

মঞ্চ থেকে নামতে বাধ্য় হন বৃন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্দোলনরত মহিলা ও পুরুষ কুস্তি খেলোয়াড়দের পাশে থেকে আন্দোলনে গতি আনার ইচ্ছা নিয়ে যন্তর-মন্তরে গিয়েছিলেন বাম নেত্রী বৃন্দা কারাত। সামিল তো হতে পারলেন না। দঙ্গলকন্য়ারা তাকে মঞ্চ থেকে চলে যাওয়ার অনুরোধ জানান। বুঝিয়ে দেন, এই আন্দোলন পুরোপুরি অরাজনৈতিক। রাজনৈতিক কোনও ব্যক্তিকে আন্দোলনে জড়াতে চান না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনা। ভাইরাল হওয়া ভিডিয়োতে শোনা যায় বজরং পুনিয়ার কণ্ঠস্বর। বৃন্দা কারাতকে বলতে শোনা গেল – নীচে উতর যাইয়ে প্লিজ।  (অনুগ্রহ করে নীচে নেমে আসুন)। ম্যাডাম, আমরা কেউ চাই না আন্দোলনে লাগুক রাজনীতির রঙ। চাইনা, আমাদের এই আন্দোলন কোনও রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে উঠুক। আপনি চাইলে মঞ্চ থেকে নেমে মঞ্চের সামনে বসতে পারেন। এটা কোনও রাজনৈতিক দল বা নেতাদের আন্দোলন নয়। এই আন্দোলন পুরোপুরি খেলোয়াড়দের। বৃন্দা কারাত কয়েকজন আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনকারীদের কাছে পরাজয় মেনে বৃন্দা কারাত মঞ্চ থেকে নেমে আসতে বাধ্য হন।  

তাদের এই আন্দোলন মনে করিয়ে দেয় কৃষক আন্দোলনের কথা। কৃষকদের আন্দোলনে সামিল হতে চেয়ে অ-বিজেপি দলের বেশ কয়েকজন নেতা সেখানে গিয়েছিলেন। আন্দোলনরত কৃষকদের তরফ থেকে তাদের মঞ্চ ছেড়ে চলে যেতে বলা হয়। তারাও কার্যত চাপে পড়ে মঞ্চ ছাড়েন। 

এদিকে, আন্দোলনরত কুস্তি খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা তথা সাংসদ ববিতা ফোগত। 

আরও পড়ুন নিষিদ্ধ স্টেরয়েড নেওয়ার অভিযোগে সাসপেন্ড স্প্রিন্টার দ্যুতি চাঁদ

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00