Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বজরং-ভিনেশরা নারকো টেস্ট নিলে আমি দিতে রাজি: ব্রিজভূষণ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বর্তমানে আন্দোলন করছেন কুস্তিগীররা। সেই তালিকায় রয়েছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, স্বাক্ষী মালিকরা। আন্দোলন চলার মাঝেই ব্রিজ ভূষণের বিরুদ্ধে নারকো টেস্ট করানোর দাবিও জানিয়েছিলেন বজরংরা। এবার সেই নিয়ে মুখ খুললেন কুস্তি ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট।

তাঁর বক্তব্য, আমি রাজি আছি, নারকো টেস্ট, পলিগ্রাফি টেস্ট সহ বাকি টেস্টগুলি করাতে। কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হল এই টেস্টগুলি যদি বজবং এবং ভিনেশরা টেস্ট নিলে আমি তা দিতে রাজি আছি। যদি কুস্তিগীররা রাজি থাকেন তাহলে সাংবাদিক সম্মেলন করেই তা ঘোষণা করেন। আমি দেশবাসীর কাছে আমার এই বক্তব্য তুলে ধরলাম। এবা তারপরই জয় শ্রী রাম ধ্বনি দিতেও ভুললেন তিনি।

আরও জানতে পড়ুন: আরসিবি সাপোর্টারদের বিরুদ্ধে তোপ দাগলেন শুভমনের বোন

উল্লেখ্য, বজরং পুনিযা, ভিনেশ ফগতরা ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত ২৩ এপ্রিল থেকে যন্তর-মন্তরের সামনে আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের দাবি, এই অভিযোগে ব্রিজভূষণ শরণকে শুধু অপসারণ করলেই হবে না, তাঁকে গ্রেফতারেরও দাবি জানিয়েছেন। এরপরই তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন ন্যায় বিচারের জন্য।

কুস্তিুগীর এই আন্দেলানে ইতিমধ্যেই তাঁদের সমর্থনের কথা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন জাতীয় খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও। ইতিমধ্যে কুস্তিগীররা যে সময়সীমা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ক্রীড়ামন্ত্রককে তা অতিক্রম হয়ে গিয়েছে। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি কুস্তিগীরদের।

সোমবার আন্দোলনরত কুস্তিগীরদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী ২৮ মে সংসদ অভিযান করবেন তাঁরা। সেই অভিযানের মাধ্যমেই ফের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন আন্দোলনরত কুস্তিগীররা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00