Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেইমারের অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার ইউরো গায়েব, পাকড়াও ব্যাঙ্ক কর্মী

তারকা ফুটবলারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার ইউরো হাতিয়ে নিয়েছিল চোর বাবাজি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চুরির হাত থেকে রেহাই পেলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তারকা ফুটবলারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার ইউরো হাতিয়ে নিয়েছিল চোর বাবাজি। কিন্তু শেষ রক্ষা হলো না। তদন্তে নেমে চোর বাবাজিকেশ পাকড়াও করেছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে ধৃতের নাম জানায়নি।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’  জানিয়েছে, সাও পাওলোর এক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে দেশের তারকা ফুটবলার নেইমারের। যদিও সেই অ্যাঙ্কাউন্ট নিয়ন্ত্রণ করেন তাঁর বাবা সিনিয়র স্যান্টোস। সম্প্রতি তাঁর নজরে পড়ে ছেলের অ্যাকাউন্ট থেকে উধাও ৩৭ হাজার ইউরো। অর্থের পরিমাণ অবশ্য নেইমারের কাছে যথেষ্টই নগন্য। পিএসজিতে প্রতি ১০ ঘন্টার বেতনের সমান। কিন্তু তাতে কী! বিষয়টি পুলিশকে জানান নেইমারের বাবা।’ অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে সাও পাওলো পুলিশ। আর তাতেই কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে।

সাও পাওলোর পুলিশ প্রধান ফাবিও পিনহেইরো লোপেস জানিয়েছেন, ‘নেইমারের অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাঙ্ক একটা ফার্ম হাউসকে আউটসোর্সিংয়ের কাজ দিয়েছিল। ওই সংস্থারই এক কর্মী নেইমারের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃত কর্মী প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। ওই চক্রের লক্ষ্য ধনকুবেরদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রথমে অ্যাকাউন্ট থেকে থেকে ছোট ছোট অঙ্ক চুরি করা শুরু হয়, যাতে সংশ্লিষ্ট গ্রাহক কিছু না বুঝতে পারেন। কিন্তু মাত্র ৩৫ হাজার ইউরো খোয়া যাওয়ার বিষয়টিকে নেইমার যে এত গুরুত্ব দেবেন, তা ভাবতে পারেনি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00