Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৯ বছর পরে বক্সিং রিংয়ে নামছেন ৫৮ বছর বয়সী মাইক টাইসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বক্সিং রিংয়ে শনিবার (১৬ নভেম্বর) নামতে চলেছেন মাইক টাইসন। টানা ১৯ বছর পরে কোনও প্রতিযোগিতায় দেখা যাবে টাইসনকে। তাঁর  বিপক্ষে খেলবেন জ্যাক পল। এই খেলা অনুষ্ঠিত হবে টেক্সাসে। বলা বাহুল্য, রিংয়ের এই ম্যাচটি হওয়ার কথা ছিল ২০ জুলাই। কিন্তু সেইসময় টাইসন  আলসারের কারণে অসুস্থ হয়ে পড়েন। সেইজন্য পিছানো হয় এই খেলার সময়সূচি। 

জানা গিয়েছে, টাইসন ও পল এই ম্যাচে দুই মিনিটের ব্যবধানে আট রাউন্ডের খেলায় অংশ নেবেন। শুধু তাই নয়, দুই বক্সারের জন্য বাড়ানো হয়েছে গ্লাভসের ওজনও। এনারা পড়বেন ১৪ আউন্স ওজনের গ্লাভস। যা অন্যান্যদের তুলনায় ৪ আউন্স বেশি। শনিবার (১৬ নভেম্বর) টেক্সাসের আর্লিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

ইতিমধ্যেই টাইসন জানিয়ে দিয়েছেন, ‘নিজের উপর ভরসা আছে। আমি এই ম্যাচ হারব না। বয়স হলেও আমার হাতের জোর একই আছে।‘  অন্যদিকে আরেক বক্সার পল জানান, ‘জানি আমার সামনে কঠিন লড়াই। তবে আমি টাইসনকে নকআউট করে দেব। ১৬ মিনিটেও শেষ হবে না এই ম্যাচ ।‘১৯৮৫ সাল থেকে বক্সিং শুরু করেছিলেন টাইসন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। আর তাঁর সঙ্গে এবার খেলতে নামছেন ২৭ বছরের জেক পল। তাই রিংয়ের ম্যাচে কার জয় হয় সেটাই এখন মূল দেখার বিষয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00