Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয় দিয়ে রনজি অভিযান শেষ করল বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধি : রনজি ট্রফির শেষ ম্যাচে বিহারের বিরুদ্ধে প্রত্যাশা মতোই সহজ জয় পেল বাংলা। ইনিংস ও ২০৪ রানে জিতে রনজি অভিযান শেষ করল বাংলা। ৬ উইকেট নিয়ে বাংলাকে সহজ জয় এনে দিলেন মুকেশ কুমার। এদিনই অধিনায়ক মনোজ তিওয়ারিকে সংবর্ধনা দেবে সিএবি।

এদিন শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট পতন হতে থাকে বিহারের। শনিবার বিহারের স্কোরবোর্ডে ছিল এক উইকেটে ৩২ রান। রবিবার দুই ঘণ্টার মধ্যেই বিহারের নয়টি উইকেট তুলে নিলেন বাংলার বোলাররা। বাংলার বোলারদের মধ্যে দুর্ধর্ষ পারফরমেন্স করলেন মুকেশ কুমার। বিশাখাপত্তনম টেস্টের পর রনজিতে খেলতে নামা মুকেশ কুমার এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নিলেন দশ উইকেট। মুকেশ প্রথম ইনিংসে নেন চার উইকেট ও দ্বিতীয় ইনিংসে নিলেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে বাকি চারটি উইকেট নিয়ে নিলেন সুরজ সিন্ধু জয়সওয়াল।

প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ৪১১ রান করে ডিক্লিয়ার দিয়েছিল মনোজ তিওয়ারিরা। দ্বিশতরান করেন অভিমন্যু ইশ্বরন। এরপর বিহারের প্রথম ইনিংস ৯৫ রানে শেষ হয়ে যায়। তারপর বিহারকে ফনো অনে পাঠায় বাংলা। দ্বিতীয় ইনিংসে বিহারের কোনও ব্যাটসম্যানই উল্লেখযোগ্য রান করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ রান করলেন এস গনি। গনি করলেন সর্বোচ্চ ২৮ রান। গনি ছাড়া বিপিন সৌরভ ও পরমজিৎ সিং করলেন যথাক্রমে ২২ ও ২৩ রান। শেষ পর্যন্ত ১১২ রানে শেষ হয়ে যায় বিহারের ইনিংস। বড় রানের ব্যবধানে বিহারের বিরুদ্ধে ম্যাচ জিতলেও রনজি ট্রফি থেকে বিদায় নিতে হচ্ছে বাংলাকে।

 

বিহারে গ্রেফতার ৩ জৈশ জঙ্গি, ছবি প্রকাশ্যে, নাশকতার ছক?

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

‘নিজেকে বাঁচাতে না পারলে জনগণকে বাঁচাব কী করে’, বিজেপি থেকে পদত্যাগ ইউটিউবার মনীশ কাশ্যপের

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00