Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন, আইপিএলের নিলাম নিয়ে কী জানাল বিসিসিআই

চলছে টি-২০ বিশ্বকাপ। আর এর মধ্যেই চলছে আসন্ন আইপিএলের জন্য পরিকল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে টি-২০ বিশ্বকাপ। আর এর মধ্যেই চলছে আসন্ন আইপিএলের জন্য পরিকল্পনা। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির দু’টি নতুন দলের নাম ঘোষণা হয়ে গিয়েছে। সেগুলি হল আমেদাবাদ ও লখনউ। গভর্নিং কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ফ্র্যাঞ্চাইজিগুলি মোট ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। আর নয়া আসা দুই ফ্র্যাঞ্চাইজি নিলামের তালিকায় থাকা যেকোনও তিনজনকে সই করাতে পারবে। আর এই বিষয়টিকে এবার স্বীকৃতি দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

বিসিসিআইয়ের পক্ষ থেকে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের ই-মেল করে এই ক্রিকেটার ধরে রাখার বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৯০ কোটি টাকা করে খরচ করতে পারবে।

আগামী বছরের আইপিএলে খেলবে মোট ১০টি দল। আর অন্যান্য সব দলগুলি ভেঙে নতুন করে তৈরি করা হবে। জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহতেই হতে পারে আইপিএলের নিলাম। বর্তমানে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি নজর রাখছে টি-২০ বিশ্বকাপের দিকে। সেখানে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই নিলামে লড়াই হবে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00