Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউনূস সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও মামলা শোনা হবে না, জানিয়ে দিল বাংলাদেশ হাইকোার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কায় সত্যি হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফারুক আমেদের দায়ের মামলা শুনতেই চাইল না হাইকোর্ট। সোমবার (২ জুন) ইউনূস সরকারের ‘ক্রীতদাস’ বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ‘তদারকি সরকারের কোনও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো যাবে না। সরকারের সিদ্ধান্তকে  চ্যালেঞ্জ জানানোর দুঃসাহস যারা দেখাবেন তাদের চরম শিক্ষা দেওয়া হবে।’ মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশও দিয়েছেন দুই ক্রীতদাস বিচারপতি। বিসিবির অপসারিত সভাপতির আইনজীবী রুহুল কুদ্দুস দুই বিচারপতির নির্দেশে বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘দেশটা কী তালিবানি শাসনে চলে গেল? শেখ হাসিনা জমানায় তাও বিরোধীদের কথা শোনা হতো। ইউনূস সরকারের জমানায় তো বিচারের নামে নির্লজ্জ প্রহসন চলছে।’

গত বছরের ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার নির্বাচিত পরিচচালন সমিতি ভেঙে পোষ্যভৃত্যদের বসাতে শুরু করে  পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। সেই প্রক্রিয়াতে গত ২১ অগস্ট আওয়ামী লীগ সাংসদ নাজমুল হাসান পাপনকে সরিয়ে বিসিবির সভাপতি পদে বসানো হয় প্রাক্তন ক্রিকেটার ফারুক আমেদকে। কিন্তু লিটন দাসকে টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসাবে দায়িত্ব দিয়ে হিন্দু বিদ্বেষী ইউনূস সরকারের রোষানলে পড়ে যান তিনি। গত বুধবারই তাঁকে সভাপতির পদে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন পাকিস্তানি চর তথা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যদিও সেই নির্দেশ মানেননি ফারুক।

এর পর সরকারের নির্দেশে বৃহস্পতিবার (২৯ মে) বিসিবি সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রককে চিঠি পাঠান সংস্থার আট  পরিচালক। তার পরেই ফারুকের মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলেই ক্ষমতায় বসার ৯ মাসের মধ্যে বিসিবি সভাপতির পদ হারাতে হয় ফারুককে। তাঁর জায়গায় বেছে নেওয়া হয় জামায়াত ইসলামী নেতা তথা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থতম ক্রিকেটার হিসাবে পরিচিত আমিনুল ইসলাম বুলবুলকে। যিনি দেশের হয়ে মাত্র ১৩টি টেস্ট খেলে ৫৩০ রান করেছেন। ব্যাটিং গড় ২১.২০। ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭৯৪ রান। জঘন্য পারফরম্যান্সের কারণে তাকে দল থেকে গলাধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন নির্বাচকরা।

সরকারি হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ না হয়ে কেন আদালতের দ্বারস্থ হলেন জানতে চাওয়া হলে ফারুক বলেছেন, ‘বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতো। বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই আমি অন্যায়ভাবে আমার মনোনয়ন বাতিল করার বিরুদ্ধে রিট আবেদন করেছি।’ কিন্তু যে বিচার ব্যবস্থার উপরে ফারুক আস্থা রেখেছিলেন, সেই ব্যবস্থার অংশীদার দুই বিচারপতির কথা শুনে বিস্মিত বিসিবির অপসারিত সভাপতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00