Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশওয়েল প্রিন্স

পরিবারকে বেশি করে সময় দেওয়ার জন্যই সাকিব-তামিমদের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন প্রিন্স।  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।  আগামী মাসে যাওয়ার কথা দক্ষিণ আফ্রিকা সফরে। কিন্তু তার আগেই দুঃসংবাদ। সাকিব আল হাসান-তামিম ইকবালদের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসমান অ্যাশওয়েল প্রিন্স। বুধবারই তিনি তাঁর ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাদের পাঠিয়ে দিয়েছেন। পরিবারকে বেশি করে সময় দেওয়ার জন্যই সাকিব-তামিমদের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন প্রিন্স।  জাতীয় দলের ব্যাটিং কোচের ইস্তফা পাওয়ার কথা স্বীকারও করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী আধিকারিক নিজামউদ্দিন চৌধুরী সুজন।

হেড কোচ রাসেল ডমিঙ্গোর অনুরোধে গত বছর জুলাইয়ে বাংলাদেশ সিনিয়র দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৯টি টেস্ট খেলা অ্যাশওয়েল প্রিন্স। চলতি বছরে অস্ট্রেলিয়ায় বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ছিল। বিশ্বকাপে ব্যর্থতার পরেই অবশ্য জাতীয় দলের কোচিং স্টাফদের সরানোর বিষয়ে মনস্থির করে ফেলেছিলেন বিসিবি’র শীর্ষ কর্তারা। সেই আঁচ পেয়ে নিউজিল্যান্ড সফরের পরেই বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ওটিস গিবসন। পরে তিনি ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ারের প্রধান কোচ হিসেবে যোগ দেন।

সম্প্রতি সাকিব-তামিমদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে প্রাক্তন অজি কোচ জেমি সিডন্সকে নিয়োগ করেছিল বিসিবি। আর তাতেই প্রমাদ গুনছিলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। চাকরি থেকে যে কোনও মুহুর্তে ছাঁটাই হতে পারেন আশঙ্কা করে তড়িঘড়িই ইস্তফা দিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00