Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন শিখর

সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন শিখর ধাওয়ান। সেই ভিডিও রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্ট। অনেক বিতর্কের পর গত রবিবার ভারত পাকিস্তানের ম্যাচ বাতিল হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের উপর বিরক্ত ভারত। যেখানে পাক জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন প্রায় ২৬ জন পর্যটক। এরপর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর হামলা চালায় ভারত। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় নয়টি পাক জঙ্গিঘাঁটি। তাই ভূ রাজনৈতিক চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়নি ভারত। সেই কারণে আগে থেকেই শিখর ধাওয়ান, যুবরাজ সিংহ, হরভজন সিংহ-সহ একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নাম প্রত্যাখ্যান করে নিয়েছে তালিকা থেকে। তাই শেষমেষ ম্যাচ বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। এবং ভারতবাসীর অনুভূতিতে আঘাত দেওয়ার জন্যে ক্ষমা চেয়ে নিয়েছেন।

সম্প্রতি ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন শিখর ধাওয়ান। সেই ভিডিও রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর তাতেই এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্ন শুনে শিখর ধাওয়ানকে বেশ বিরক্ত হতে দেখা যায়। যেখানে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন শিখর ধাওয়ান। এরপর তাঁকে আবারও জিজ্ঞাসা করা হয় যে, এই টুর্নামেন্টের সেমিফাইনালে দুই দল মুখোমুখি হলে তাঁর অবস্থান কী হবে? এরপরেই মেজাজ হারান শিখর ধাওয়ান। পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের জন্যে যুবরাজ সিংহ, হরভজন সিংহ, ইরফান পাঠান-সহ একাধিক প্রাক্তন ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সরে দাঁড়িয়েছেন শিখর ধাওয়ানও।

 

ম্যাচটি বাতিল করা হলেও, এখনও একটি সম্ভাব্য সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন যখন ধাওয়ানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ভারত কী সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে একই অবস্থান বহাল রাখবে? তখন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সাংবাদিকদের উপর মেজাজ হারিয়ে ফেলেন। তিনি বলেন, “আপনি ভুল সময়ে এবং ভুল জায়গায় এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আপনার এটি জিজ্ঞাসা করা উচিত হয়নি। এবং আমি যদি আগে না খেলি, তবুও আমি এখন খেলব না।” এর আগে, যখন টুর্নামেন্টের লিগ পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছিল, তখন একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছিল যে, WCL-তে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনও ম্যাচ খেলতে নারাজ ধাওয়ান, তা সেমিফাইনাল হোক বা ফাইনাল। জানাবো হয়েছিল যে, “আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত এবং নিশ্চিত করা হচ্ছে যে শিখর শিখর ধাওয়ান আসন্ন WCL লিগে পাকিস্তান দলের বিরুদ্ধে কোনও ম্যাচে অংশ নেবেন না।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00