Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Asian Games 2023: মায়ানমারের সঙ্গে ড্র করে শেষ ষোলোয় সুনীলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারের সঙ্গে ১-১ গোলে ড্র করে এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে শেষ ষোলোয় উঠে গেলেন ভারত। রবিবার ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু ৭৪ মিনিটে গোল করে সমতা ফেরান মায়ানমারের কিয়াও হিতায়ে। এদিন এক পয়েন্টের সূত্রে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে চলে গেলেন সুনীলরা। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ সৌদি আরব।

এশিয়ান গেমসে প্রথম ম্যাচে চিনের কাছে ৫ গোল হজম করেছিলেন সুনীলরা। যদিও বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিলেন। এদিন ম্যাচের শুরু থেকেই মায়ানমারকে চেপে ধরার চেষ্টা চালায় ইগর স্তিমাচের ছেলেরা। শুরুতেই দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল ভারত। নিজেদের বক্স থেকে সতীর্থ নরেন্দ্র গহলৌতের উদ্দেশে পাঠিয়েছিলেন রহিম আলি। যদিও ওই বল প্রতিহত করে দেয় মায়ানমারের রক্ষণ ভাগের খেলোয়াড়রা।  এর পরেই ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে মায়ানমার। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় দু’দলের লড়াই। অবশেষে ২২ মিনিটে প্রতি আক্রমণের রাস্তায় হেঁটে গোলের মুখ খুঁজে পায় ভারত। বক্সের মধ্যে রহিমকে ফেলে দেন মায়ানমারের আউং। সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই সঙ্গে আউংকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। এর পরে গোল বাড়ানোর জন্য যেমন ঝাঁপিয়ে পড়ে, তেমনই গোল শোধের জন্য ঝাঁপিয়ে পড়ে মায়ানমারের খেলোয়াড়রা। যদিও কোনও দলই গোল করতে পারেনি।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন গুরকিরত। বল নিয়ে   মায়ানমারের বক্সে ঢুকেও পড়েছিলেন। সামনে ছিলেন শুধু গোলকিপার। কিন্তু সরাসরি প্রতিপক্ষের গোলকিপারের হাতে তুলে দিলেন বল। দু’মিনিট পরে রহিমের বাঁকানো শট বাঁচিয়ে দেন মায়ানমারের গোলকিপার। ৬০ মিনিটের ভারতের জাল লক্ষ্য করে দূর থেকেই শট মেরেছিলেন সেই শট ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন ধীরাজ। অবশেষে ৭৪ মিনিটে সমতা ফেরায় মায়ানমার। পরিবর্ত হিসাবে নামা কিয়াও হিতোয়ে গোল করেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00