Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলিঙ্গ কাপে রবিতে ফের মাঠে নামছে কলকাতার দুই প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি : আজ রবিবার ফের মাঠে নামছে কলকাতার দুই প্রধান দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইস্টবেঙ্গল মাঠে নামছে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে আর মোহনবাগান মাঠে নামছে হায়দরাবাদ এফ সির বিরুদ্ধে। দুটি ম্যাচই খেলা হবে কলিঙ্গ স্টেডিয়ামে। এর আগে সুপার কাপ শুরুর প্রথম দিন জয় দিয়েই শুরু করেছিল কলকাতার দুটি ক্লাব।

প্রথম ম্যাচটি খেলা হবে দুপুর দুটোয়। প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামছে হায়দরাবাদ এফ সি। পরের ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। সেই ম্যাচে ইস্টবেঙ্গল নামছে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে। এর আগে প্রথম দুটি ম্যাচ দুই দল জিতলেও এদিনও পূর্ণ শক্তি নিয়েই নামছে দুই দল। এদিন দুটি ম্যাচই সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮ চ্যানেলে।

এর আগে ৯ জানুয়ারি প্রথম ম্যাচে হায়দরাবাদ এফ সির বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে জয়ের কারিগর ছিলেন ক্ল্যাইটন সিলভা। পাশাপাশি সউল ক্রেসপো হায়দরাবাদের বিরুদ্ধে জয়সূচক গোলটি করে দেন। অন্যদিকে আরেকটি ম্যাচে মোহন বাগানও শ্রীনিধি ডেকানকে ২-১-এ হারিয়ে দেয়। আগামী ১৯ জানুয়ারি পরস্পরের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহন বাগান। তার আগে এদিন ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চায় কলকাতার দুটি প্রধান দল।

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00