Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধের জের, বেলারুশের বিরুদ্ধে খেলতে নারাজ ভারতীয় ফুটবল দল

ফিফা, উয়েফা এবং আইওসি ইতিমধ্যেই রাশিয়ার বিপক্ষে কড়া পদক্ষেপ নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য ক্রীড়াবিশ্বে ধীরে-ধীরে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। ফিফা, উয়েফা এবং আইওসি ইতিমধ্যেই রাশিয়ার বিপক্ষে কড়া পদক্ষেপ নিয়েছে। সবার প্রথম পোল্যান্ড রুশদের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের প্লে-অফের ম্যাচ বয়কট করেছে। এরপর সেই রাস্তায় হেঁটেছে সুইডেন এবং চেক রিপাবলিকও। ভবিষ্যতে এর সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এবার বয়কটের তালিকায় নাম লেখাল ভারতও। তবে রাশিয়া নয় ব্লু টাইগাররা বেলারুশের বিরুদ্ধে ম্যাচ খেলতে নারাজ। 

যার প্রধান কারণ হল রাশিয়ার-ইউক্রেন যুদ্ধ। আর রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে হামলা চালাতে পুরোপুরি সাহায্য করছে বেলারুশ। তাই ইউরোপের এই দেশটির বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ বয়কট করতে চলেছে সুনীল ছেত্রীরা। চলতি মাসের ২৩ মার্চ বাহারিন এবং ২৬ মার্চ বেলারুশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু বাহারিনের বিরুদ্ধে খেললেও বেলারুশকে বয়কট করল মেন ইন ব্লু। 

ভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ-এর সচিব কুশল দাস জানিয়েছেন, তারা দু’টি ম্যাচই বাহারিনের বিরুদ্ধে খেলার চেষ্টা করবেন। আসন্ন এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই দু’টি ম্যাচ খেলতে চেয়েছিল ইগর স্টিম্যাক এবং তাঁর দল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00