Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিটাগাং কিংসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বিসিবিকে  চিঠি শাহিদ আফ্রিদির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, কুঁজোরও নাকি চি‍ৎ হয়ে শোওয়ার স্বপ্ন জাগে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধারদেরও অবস্থা তেমন। বিদেশি ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক মেরে দেওয়ার অভিযোগ উঠেছিল বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসের মালিকদের বিরুদ্ধে। আর তার ফলেই গোটা বিশ্বের কাছে লজ্জায় মাথা হেঁট হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। এতদিন শোনা যাচ্ছিল, বিদেশি ক্রিকেটারদের প্রাপ্য পারিশ্রমিক মেরে দিয়েছেন ‘দুর্বার রাজশাহী’ ও ‘চিটাগাং কিংস’ এর কর্ণধার। এবার প্রকাশ পেয়েছে, শুধু ক্রিকেটারদেরই নয়, অন্যান্যদের পারিশ্রমিকও মেটাচ্ছেন না দুই দলের কর্ণধাররা। আর প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ হয়ে এবার বিসিবি সভাপতি ফারুখ আমেদকে ইমেল পাঠালেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

সদ্য সমাপ্ত বিপিএলে চিটাগাং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শাহিদ আফ্রিদি। ওই কাজের জন্য তাঁর পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২০ লাখ টাকার ওপরে)। চুক্তি অনুযায়ী কাজ শুরুর আগে অর্ধেক ও প্রতিযোগিতা চলাকালীন বাকি অর্ধেক টাকা মিটিয়ে দেবে চট্টগ্রাম কিংস। কিন্তু সেই  চুক্তির শর্ত ভঙ্গ করে মাত্র ১৯ হাজার ডলার দেওয়া হয় শাহিদকে। কিন্তু বাকি ৮১ হাজার ডলার দেওয়ার বিষয়ে উচ্চবাচ্য করছেন না চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী।

বিপিএল শেষ হয়েছে মাসখানেক হল। কিন্তু এতদিনেও প্রাপ্য বকেয়া না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিসিবি সভাপতি তথা প্রতারণা চক্রের ইন্ধনদাতা ফারুক আমেদকে ইমেল পাঠিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার। ওই ইমেলে ক্ষোভ উগর্ব তিনি লিখেছেন, ‘চিটাগং কিংস ম্যানেজমেন্টের কাছে বাকি থাকা পারিশ্রমিক দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য আমি আপনার হস্তক্ষেপের আর্জি জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমার অতীত অভিজ্ঞতা সবসময়ই ইতিবাচক ছিল। আমি বাংলাদেশকে আমার দ্বিতীয় বাড়ি মনে করি। আমি চাই না কোনও নেতিবাচক প্রচার বিপিএল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুনামকে প্রভাবিত করুক।’  একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘প্রাপ্য বকেয়া না পেলে আমি চুপ করে বসে থাকব না। আমাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আপনাদের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দ্বারস্থ হব।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00