পাকিস্তান ক্রিকেটে নাটক চলছেই, অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের মতিগতি বোঝা দায়। রবিবার রাতেই পিসিবির তরফে ঘোষণা করা হয়েছিল, সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন জেসন গিলেস্পি। ‌আর তার কয়েক ঘন্টার মধ্যে সোমবার (১৮ নভেম্বর) ডিগবাজি খেয়ে জানানো হয়েছে, সাদা বলে আকিব জাভেদকে অন্তর্বর্তী কোচ করা হয়েছে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। । এই মুহূর্তে নির্বাচক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন আকিব। অন্তর্বর্তী কোচ হলেও নির্বাচকের দায়িত্বও বহাল থাকবে তাঁর কাঁধে। পিসিবির ঘোষণার পরেই হাসাহাসি শুরু হয়েছে।

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে গ্যারি কার্স্টেনের ইস্তফার পরে জেসন গিলেস্পিকে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু কয়েকদিন ধরে চর্চা চলছিল, গিলেস্পিকে আর দায়িত্বে রাখছে না বোর্ড। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে আকিব জাভেদকে। তবে রবিবার রাতে ওই গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করে পিসিবি। জল্পনা উড়িয়ে জানায়, দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ পর্যন্ত গিলেস্পিই প্রধান কোচের দায়িত্বে থাকছেন। কিন্তু তার ২৪ ঘন্টা যেতে না যেতেই ডিগবাজি খেয়ে পিসিবির তরফে জানানো হয়, দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন প্রাক্তন পেসার তথা নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। ‌একই সঙ্গে বিববৃতিতে জাজানো হয়েছে, সাদা বলের জন্য শিগগিরই স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে। উল্লেখ্য,  পাকিস্তানের মাটিতে (যদি কোনও অঘটন না ঘটে) আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা।

আগামী বেশ কয়েক মাস ঠাসা সূচি রয়েছে পাক দলের। পরবর্তী সূচিতে আছে জিম্বাবুয়ে সফর। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন বাবর আজমরা। এর পরে ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার পরে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

 

ভিখারি পাকিস্তান! এবার কোপ পড়ছে বাবর আজম-শাহিন আফ্রিদিদের বেতনে

মধুর প্রতিশোধ, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ফাইনালে রোহিতরা

বাবরদের লজ্জাজনক পারফরম্যান্সের জন্য ‘জেলবন্দি’ ইমরানকে কাঠগড়ায় তুললেন পিসিবি’র প্রাক্তন সভাপতি

পাক খেলোয়াড়দের নির্বুদ্ধিতায় বিরাটের শতরান? বেঁচে গিয়েছিলেন নির্ঘাত আউট থেকে

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অনন্য কীর্তি গড়ার সুযোগ কোহলি-গিলের সামনে

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, ভবিষ্যদ্বাণী কিংবদন্তি ক্রিকেটারের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে জায়গা হচ্ছে না সঞ্জু স্যামসনের !

দল থেকে বাদ পড়ার দিনই ব্যাটে আগুন ঝরিয়ে নির্বাচকদের মোক্ষম জবাব লিটনের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]