Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনাক্তের হার কমলেও রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনাক্তের হার (Positivity Rate) কিছুটা স্বস্তি দিলেও উদ্বেগ কাটছে না। কেননা রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Positive Case) আগের দিনের তুলনায় আরও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮০ জন। যদিও স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য, আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা বাড়ার জন্যই দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়েছে। দৈনিক সংক্রমণ অস্বস্তি বাড়ালেও দৈনিক মৃত্যু (Daily Covid Death) অবশ্য স্বস্তি দিয়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন একজন। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা বেড়ে ফের দুই হাজারের গণ্ডি ছাড়িয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১৯ শতাংশে। নতুন করে আরও ২৮০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লাখ ১০ হাজার ২৩২ জনে। আরও একজন প্রাণ হারানোয় রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৮৬ জন।’

দৈনিক সংক্রমিতের চেয়ে সুস্থতার সংখ্যা কম হওয়ায় বেড়ে চলেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০৩ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হলেন ২০ লাখ ৮৬ হাজার ৭১৯ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৮৯ শতাংশ রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২৭ জন।’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00