Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবার প্রিয় দল চেন্নাইতে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাজবর্ধন

আসন্ন আইপিএলের মেগা নিলামে তাঁকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হলেন রাজবর্ধন হাঙ্গারগেকর। আসন্ন আইপিএলের মেগা নিলামে তাঁকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও এই তরুণ ক্রিকেটারকে সহজে পায়নি সিএসকে। গুজরাট এবং বেঙ্গালুরুর সঙ্গে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই করে তাঁকে দলে নিতে হয়েছে চারবারের চ্যাম্পিয়নদের। তবে দেড় কোটি টাকার বিনিময়ে হাঙ্গারগেকরকে দলে পেয়ে গিয়েছে চেন্নাই।

আর রাজবর্ধনের বাবার প্রিয় দল ছিল চেন্নাই সুপার কিংস। ২০২০ সালে প্রয়াত হন তাঁর পিতা। তবে স্বপ্ন ছিল ধোনির দলে নিজের সন্তানকে একদিন খেলতে দেখবেন। তবে জীবিত থাকাকালীন তাঁর সেই স্বপ্নপূরণ হয়নি। তাই রাজবর্ধনেরও খুবই ইচ্ছে ছিল সিএসকে-র হয়ে খেলার। গত রবিবার তাঁর সেই স্বপ্নপূরণ হয়েছে।

তিনি বলেন, ‘বাবার খুবই স্বপ্ন ছিল যে আমি চেন্নাই দলের হয়ে আইপিএল খেলি। ওটা বাবার প্রিয় দল ছিল। তাই আজ বাবা বেঁচে থাকলে সবথেকে বেশি খুশি হতেন। তবে ওনার স্বপ্ন সত্যি হয়েছে এতেই আমার কাছে একটা ভালো লাগার বড় জায়গা’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00