Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুর্শিদাবাদের সামশেদগঞ্জে গঙ্গার ভাঙ্গন অব্যাহত

Share:

 নিজস্ব প্রতিনিধি, সামসেরগঞ্জ: ফের ভয়াবহ গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। মঙ্গলবার সকাল থেকে গঙ্গা ভাঙনের কবলে পরে সামসেরগঞ্জের(Shamserganj) বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রাম। চোখের নিমেষে ভাঙনের গর্ভে তলিয়ে যায় কয়েকশো মিটার জমি(Land)। কাকুরিয়া থেকে ধূলিয়ান(Dhulian) যাবার রাস্তার অনেকটা অংশও তলিয়ে যেতে বসেছে।

শারদোৎসবের দ্বিতীয়া তিথিতে ভাঙনের আতঙ্কে এলাকাবাসীরা ব্যাপক আতঙ্কিত। বাড়িঘর ছেড়ে অন্যত্র পালানোর হিড়িক পড়েছে এলাকায়। এদিকে কাকুরিয়া থেকে বাইপাস হয়ে ধূলিয়ান যাবার অন্যতম রাস্তা পুরোপুরি তলিয়ে গেলে চরম সমস্যায় পড়বেন হাজার হাজার মানুষ। দুর্বিষহ অবস্থা তৈরি হবে প্রায় দশটি গ্রামের(10 Village) বাসিন্দাদের। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে ফের একবার সরব হয়েছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকেই বহু গ্রামবাসীরা তারা তাদের জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

গ্রামবাসীদের অভিযোগ গত কয়েকদিন থেকেই জলের স্তর বাড়ছিল সেখানে। কিন্তু বিপদ যে আসন্ন সেটা কেউই সেভাবে টের পাননি । মঙ্গলবার ভোর চারটে থেকে ভাঙ্গন প্রক্রিয়া শুরু হয়। এরপর খবর পেয়ে বিডিওর(BDO) নির্দেশে ঘটনাস্থলে পৌঁছন সরকারি আধিকারিকরা । বস্তা ফেলে ওই ভাঙ্গন কিভাবে এখন রোখা যায় সেই প্রক্রিয়া শুরু হয়েছে।এই ভাঙ্গন রুখতে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করছে প্রশাসন।প্রতিনিয়ত মুশিদাবাদের(Murshidabad) বিভিন্ন এলাকায় গঙ্গা(Ganga River) ভাঙ্গনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো চিন্তিত ওই জেলার বাসিন্দারা।প্রতিনিয়ত গঙ্গারএই জলস্থর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি একের পর এক গ্রামের বহু অংশ চলে যাচ্ছে জলের তলায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00