Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাষণ দেয় না, সেবার কাজ করে ভারত সেবাশ্রম! প্রশংসা মমতার

মঙ্গলবার বিকালে ভারত সেবাশ্রমের কর্মযজ্ঞকে তুলে ধরে সংগঠনের ভূয়ষী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৩ দিনের সফরে গঙ্গাসাগর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছেই তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেন। সেখান থাকে আসেন তিনি ভারত সেবাশ্রমে। সেখানেই তিনি ভারত সেবাশ্রম নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভারত সেবাশ্রম সঙ্ঘ ভাষণ দেয় না। মানুষের জন্য সেবার কাজ করে বেড়ায়। ঝড় হোক, খরা হোক, বৃষ্টি হোক, ঝঞ্ঝা হোক, ভারত সেবাশ্রম জীবন দিয়ে কাজ করে। পিছনে ফিরে তাকায় না। দুর্যোগ হলেই তাঁরা ঝাঁপিয়ে পড়েন। নিরন্নকে অন্ন যোগান, কেউ অসুস্থ হলে তাঁর চিকিৎসাও করান আবার কেউ নিরাশ্রয় হলে তাঁকে তাঁরা আশ্রয়ও দেন। তাই আমি বার বার এই ভারত সেবাশ্রমে ছুটে আসি।’ এই ভাষাতেই মঙ্গলবার বিকালে ভারত সেবাশ্রমের কর্মযজ্ঞকে তুলে ধরে সংগঠনের ভূয়ষী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ৩ দিনের সফরে গঙ্গাসাগর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছেই তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেন। সেখান থাকে আসেন তিনি ভারত সেবাশ্রমে। সেখানেই তিনি ভারত সেবাশ্রম নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন।

এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রাঙ্গণ থেকেও মুখ্যমন্ত্রী একদিকে যেমন কেন্দ্র সরকারের বিমাতৃসুলভ আচরণ নিয়ে সরব হন আরও একবার তেমনি মেলায় আসা পূণ্যার্থী ও সেখানকার বাসিন্দাদের কোভিড বিধি মেনে চলার বার্তাও দেন। তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন সবাই বলত সব তীর্থ বার বার, গঙ্গাসাগর এক বার। কিন্তু এখন গঙ্গাসাগর এক বার এলে, মানুষ বার বার আসেন। আমরা গঙ্গাসাগরের চেহারা পালটে দিয়েছি। বিশ্বের অন্যতম সেরা মেলা গঙ্গাসাগর মেলা। বিশ্বের আর কোথাও এমন মেলা হয় না। একমাত্র জলপথেই এখানে আসা যায়। প্রতি বছর ২০ থেকে ৩০ লক্ষ মানুষ এখানে আসেন। আমফান-সহ প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাও ঘুরে দাঁড়িয়েছে গঙ্গাসাগর। আগে এখানে থাকার জায়গা ছিল না। এখন সব ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র সরকারকে কতবার বলেছি কুম্ভমেলার মতো এই মেলাকেও জাতীয় মেলার স্বীকৃতি দিতে। কিন্তু কেন্দ্র কিছুই করেনি। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। আর যারা এই মেলায় এসেছেন বা আসছেন তাঁদের বলব কোভিড বিধি মেনে চলুন। মুখে মাস্কটা পরুন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00