Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিবরাজ্য মধ্যপ্রদেশে নিষিদ্ধ হচ্ছ না হিজাব, ঘোষণা মন্ত্রীর

ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: হিজাব বিতর্কে উত্তাল যখন কর্নাটক, সেই সময় উল্টোপথে হাঁটার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, মুসলিম মেয়েদের হিজাব পরিধান নিয়ে রাজ্যে বিরুদ্ধমত তৈরি হয়নি। হিজাব নিষেধ করার কোনও পরিকল্পনাও রাজ্য সরকারের নেই। আর এই নিয়ে গালগল্প তৈরি করারও প্রয়োজন নেই। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যে নিঃসন্দেহে ব্যতিক্রমী, তা নিয়ে কোনওমহলেই দ্বিমত নেই।

হিজাব পরিধান নিয়ে গত কয়েকদিন ধরেই তেতে ভারতের অঙ্গরাজ্য কর্নাটক। মুসলিম মেয়েরা হিজাব পরে এলে তাদের বিশেষ একটি কলেজে ঢুকতে বাধা দেন অধ্যক্ষ। জানিয়ে দেন, ক্লাস করতে গেলে হিডাব পরে আসা চলবে না। কিন্তু অধ্যক্ষের ওই তালিবানি ফেতায় মানতে অস্বীকার করেন মুসিলম পড়ুয়ারা। আর এই নিয়ে কার্যত তোলপাড় গোটা রাজ্য। হাইকোর্টে মামলাও হয়েছে। মুসলিম মেয়েদের হিজাব পরার বিরোধিতা করে পথে নাম গেরুয়া গুন্ডারা। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে-এই আশঙ্কায় মুখ্যমন্ত্রী বোম্মাইয়া রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান তিনদিনের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেন। তিনদিন বাদে পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, তা নিয়ে আশঙ্কা থাকছেই। এই অবস্থায় মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, ওই রাজ্যে হিজাব-পরিধানের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশে মেয়েদের হিজাব পরিধানের ওপর রাজ্য সরকারের তরফ থেকে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। এই নিয়ে অহেতুক বিতর্কের প্রয়োজন নেই।  ’

আরও পড়ুন এবার কর্ণাটকের হিজাব বিতর্কে মুখ খুললেন মালালা

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00