Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছে-ইরানের পর ভবিষ্যতে ইজরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী কে হতে পারে। এই প্রশ্নকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নানা মতামত সামনে আসছে। একটি বিশ্লেষণে ইঙ্গিত করা হয়েছে, দীর্ঘদিন ধরে শত্রু হিসেবে পরিচিত ইরানের দুর্বলতার সুযোগে নতুন শক্তি হিসেবে তুরস্ক বা পাকিস্তান উঠে আসতে পারে।

ইজরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি তাঁর এক নিবন্ধে উল্লেখ করেছেন, গত তিন দশক ধরে আলি খামেনেইয়ের নেতৃত্বে ইরান-ইজরায়েলের প্রধান প্রতিপক্ষ ছিল। তবে সাম্প্রতিক সংঘাত ও অর্থনৈতিক চাপে দেশটির সামরিক ক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। গোলানির মতে, এই শূন্যস্থান পূরণে সম্ভাব্য দুই দেশ হলো তুরস্ক ও পাকিস্তান। তিনি উল্লেখ করেন, এই দুটি দেশই সামরিকভাবে শক্তিশালী এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক রয়েছে, তবুও ইজরায়েলের সঙ্গে মতাদর্শগত দ্বন্দ্ব ভবিষ্যতে সংঘাতের দিকে যেতে পারে। 

আরও পড়ুন: ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে বাকযুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। গাজা ও সিরিয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ ইজরায়েলবিরোধী মন্তব্যও এই আলোচনাকে আরও জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে সংঘাত কমে এলেও নতুন করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে। সেই কারণে ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় ইসরায়েলকে কৌশলগতভাবে প্রস্তুত থাকতে হবে এবং বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় রাখতে হবে। 

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00