Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সলোগামির ট্রেন্ডই কী এবার দেখা যাবে বাংলা ধারাবাহিকে, জল্পনা নেটপাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বেশ কিছুদিন ধরেই সলোগামি (Sologami)  অর্থাৎ নিজেই নিজেকে বিয়ে করা নিয়ে চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে। বর্তমান দিনে অনেকেই নিজেকে নিজে বিয়ে করার পথ বেছে নিচ্ছেন। এই সম্পর্কে সমাজে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে।  এবার সেই ট্রেন্ডই কী দেখা যাবে বাংলা ধারাবাহিকে? সম্প্রতি কালারস বাংলায় (Colours Bangla) শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ফেরারি মন। সম্প্রতি ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার (Social media) একাধিক প্ল্যাটফর্মে এই প্রোমো ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটনাগরিকদের মধ্যে চর্চা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে নিজের অপমানের বদলা নিতে নিজের সিঁথিতে সিঁদুর পরে ধারাবাহিকের নায়িকা তুলসী। নিজের চারিত্রিক কলঙ্ক ঘোচাতে এই কান্ড করে সে। এই প্রোমো প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটনাগরিকদের মধ্যে চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের কারও মন্তব্য “এটাই বাকি ছিল”! আবার কেউ বললেন, “উড়ন্ত সিঁদুর নেই, এটাই ভাগ্য ভাল”। আবার কারও মতে  নিজেকে নিজে বিয়ে করার গল্প আসুক এবার”। কারও মতে “এবার এর থেকে অনেকে নিজেকে নিজে বিয়ে করার উৎসাহ পাবে এবার”।

এর আগেও একাধিক সময়ে নতুন ধারাবাহিকের প্রোমো নিয়ে চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কখনও উড়ন্ত সিঁদুরে বিয়ে,  আবার কখনও  ধাক্কা লেগে বিয়ে কখনও বা অঘটন বিয়ে  নিয়ে সরগরম থেকেছে নেটপাড়া। অনেক ক্ষেত্রে আবার বলা হয়েছে সেইতো শাশুড়ি-বৌমার কুটকচালি দেখানো হবে। অনেক ক্ষেত্রে আবার নায়ক বা নায়িকার একাধিক বিয়ের গল্প দেখে বিরক্ত হয়ে পড়েছেন দর্শকরা। তবে এবার দর্শকদের মত গল্প যাই হোক না কেন তা যেন শাশুড়ি-বউমা-সতীনের গল্প না হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00