Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদের আগে হাওড়ার চেঙ্গাইলে পুড়ে ছাই দেড়শো দোকান

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: ঈদের আগে চেঙ্গাইলে পুড়ে ছাই দেড়শো দোকান, গভীর রাতে আচমকা আগুন লেগে ঘটল বিপত্তি। গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাজার। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে হাওড়ায় চেঙ্গাইল স্টেশন(Chengail Station) লাগোয়া লাডলো মিল মার্কেট(Ladlo Mill Market) এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে ওই বাজারের স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে দেড়শোর বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল এসে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুর পর্যন্ত আগুন নেভাতে দমকলকে কাজ করতে হয়।

দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে ওই বাজারে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকানগুলিতে। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা আগুন দেখতে পেয়ে খবর দেন দমকলে। প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এর পর একে একে দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছয় সেখানে। তবে অগ্নিকাণ্ডের জেরে ওই বাজারের একটি বড় অংশ পুড়ে ছাই হয়ে যায়। আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, ‘‘ঈদ উপলক্ষে দোকানগুলিতে প্রচুর জিনিসপত্র মজুত করা ছিল। কিন্তু, হঠাৎ আগুন লাগায় সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।

কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, দমকল দেরি করে এসেছে। সেই অভিযোগ অস্বীকার করেছে দমকল(Fire Brigade)। উলুবেড়িয়ার(Uluberia) দমকল আধিকারিক সঞ্জীব কর জানিয়েছেন, খবর পেয়েই তাঁরা আগুন আয়ত্তে আনার কাজে নামেন। সারা রাত ধরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করেন। কি করে আগুন লাগল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00