Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী, ‘পরদেশ’ ছবিতে শাহরুখকে রোমান্টিক দৃশ্যে কেন দেখা যায়নি?

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় কেমন উড়ে যায়! শাহরুখ অভিনীত রোমান্টিক মুভি ‘পরদেস’ মুক্তি পাওয়ার ২৫ বছর অতিক্রম হয়ে গিয়েছে। কিন্তু আজও এই ছবি সিনেমাপ্রেমীদের দ্বারা প্রশংসিত। সৌজন্যে অভিনেতা শাহরুখ খান, মহিমা চৌধুরী এবং প্রয়াত অমরেশ পুরির দুর্দান্ত অভিনয়৷ একবার এই ছবিটি স্মরণ করে এই ছবির পরিচালক সুভাষ ঘাই বলেছিলেন, “পারদেস আমার কাছে খুব প্রিয় একটি চলচ্চিত্র। আমি ২৫ বছর পরেও এই ছবির উপর দর্শকদের ভালবাসা অব্যাহত রাখার জন্য সমগ্র কলাকুশলীদের এবং দর্শকদের অভিনন্দন জানাতে চাই। এই ছবির আইকনিক দৃশ্যগুলি আজও স্মরণীয়।” এই ছবির একেকটা এখনও পরদেসকে বলিউডে চিরসবুজ করে রেখেছেন। আর এই ছবির মিউজিক লঞ্চ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।

একই বিষয়ে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ঘাই বলেছেন, “আমি সেই সময়ে প্রয়াত অরুণ জেটলি জির সঙ্গে যোগাযোগ করেছিলাম যাতে তিনি আমাদের মিউজিক লঞ্চে উপস্থিত হন। এই ছবির স্বাধীনতা ভিত্তিক একটি গান ভারতের ৫০ তম স্বাধীনতা দিবসের আগে প্রকাশিত হয়েছিল। যা একটি কাকতালীয় ব্যাপার ছিল। আরেকটি কাকতালীয় বিষয় হল যে, আজ আমি এই বছরেও একটি স্বাধীনতা ভিত্তিক গান ঘর ঘর তিরঙ্গা লিখেছি এবং রচনা করছি। আর সেটাও ভারতের স্বাধীনতা দিবসের ৭৫তম বছর উপলক্ষ্যে।”

এদিন তিনি শাহরুখ খানের সঙ্গে ‘পরদেস’ এর কাজ করার অভিজ্ঞতা সম্পর্কেও অনেক কথা স্মরণ করে বলেছেন, “পরদেস ছবির প্রতিটি দৃশ্য এবং গানে তাঁকে মনে করিয়ে দিয়েছিলাম যে অর্জুনের চরিত্রকে ন্যায্যতা দেওয়ার জন্য তাঁকে তাঁর রোমান্টিক দিকটি এড়িয়ে চলতে হবে। আর এটি শাহরুখের কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। আর শাহরুখ তা পেরেছিলেন! আমি আমার প্রতিটি ছবিতে আমার হৃদয় এবং আত্মা ঢেলে দিই।” পরদেস ছবিতে অপূর্ব অগ্নিহোত্রী, অলোক নাথ এবং হিমানি শিবপুরীও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ভারতীয় ও পাশ্চাত্য সংস্কৃতির মূল্যবোধের ধারণাকে কেন্দ্র করে এই ছবিটি আবর্তিত হয়েছিল। এটি বলিউডের ব্লকবাস্টার হিটগুলির মধ্যে একটি। এই ছবিতে শাহরুখ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি অর্জুনের চরিত্রে অভিনয় করেছেন, যিনি কিনা একজন বিদেশী হয়েও নিজের দেশের সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন।”

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00