Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদ পালিত হবে মঙ্গলবার

আগামিকাল সোমবার রমজান মাস (৩০ দিন) পূর্ণ হচ্ছে। পরের দিন পালিত হবে উৎসব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রতীক্ষা আরও দীর্ঘ হল। শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সন্ধে নামতেই সবাই তাকিয়ে ছিলেন আকাশর দিকে। কিন্তু নিরাশ হতে হল। শাওয়ালের চাঁদ দেখা গেল না। তার ফলে আগামী মঙ্গলবার দেশে ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে। আজ রবিবার রাতে রাজধানীর বায়তুল মুকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাওয়াল মাসের চাঁদ না দেখায় আগামিকাল সোমবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর পালিত হবে। নিয়মানুযায়ী, চাঁদ না দেখা গেলে সৌদি আরবে ঈদ পালনের পরের দিন বাংলাদেশে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় পার্বণ পালন করা হয়। গত ৩ এপ্রিল থেকে দেশে রমজান মাস শুরু হয়েছিল। ফলে আগামিকাল সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।
দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পালনের জন্য ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান সহ রাজধানীর যে সব জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেই সব স্থানের নিরাপত্তা ব্যবস্থা এদিন খতিয়ে দেখেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। ঈদের নমাজে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। নিরাপত্তার কথা মাথায় রেখে জায়নমাজ ও ছাতা ছাড়া অন্য কোনও জিনিস নিয়ে নমাজিদের ঢুকতে দেওয়া হবে না বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়েছে।

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00