Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ তামিলনাড়ুতে, মৃত বেড়ে ৫

জানা যাচ্ছে এই ঘটনায় যে ৫ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর করুঙ্গলপট্টির এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল পরপর তিনটি বাড়ি এই বিস্ফোরণে উড়ে গিয়েছে বলে খবর। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে বলে সকালেই খবর পাওয়া গিয়েছিল। আগত হয়েছিলেন কমপক্ষে ১২ জন। কিন্তু বিকেলেই জানা গিয়েছে যে উড়ে যাওয়া বাড়িগুলির ধ্বংসস্তূপ সরিয়ে আরও ৪টি দেহ উদ্ধার হয়েছে। অর্থাৎ মঙ্গলবার বিকেলের মধ্যেই এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

উল্লেখ্য, মঙ্গলবার সকালে তামিলনাড়ুর করুঙ্গলপট্টির এলাকার পান্ডুরঙ্গন স্ট্রিটে এই ঘটনাটি ঘটেছে। রাজলক্ষ্মী নামের ওই এলাকার একজন অশীতিপর বৃদ্ধা চা বানানোর জন্য গ্যাস জ্বালাতেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। অন্যদিকে এই বিস্ফোরণের জেরে ওই এলাকার আরও ৩টি বাড়ি ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আসে দমকল। শুরু হয় উদ্ধারকাজ।

জানা যাচ্ছে এই ঘটনায় যে ৫ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা। অন্য দুজন পুরুষ। অন্যদিকে এই ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ১২ জন। আহতদের মধ্যে একটি ৫ বছরের শিশুও রয়েছে। পুলিশ সূত্রে খবর, আহত ওই ১২ জনকে নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00