Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেরলে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আশঙ্কাই সত্যি হল। কেরলের কোঝিকোড়ের বেসরকারি হাসপাতালে অজানা জ্বরে মৃত দুই জনেই নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার বিকেলে এ খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। মৃত দুজনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পরে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি বাকিদের উপরে বিশেষ নজর রাখার জন্য কেরলের স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সেই সঙ্গে মারণ জ্বর যাতে ভয়াবহ আকার না নিতে পারে তার জন্য রাজ্য সরকারকে বিশেষ সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

সম্প্রতি কেরলের কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে অজানা জ্বর নিয়ে ভরতি থাকা দুই যুবকের মৃত্যু হয়। প্রথমজন গত ৩০ অগস্ট এবং দ্বিতীয়জন গতকাল সোমবার মারা যান। আর ওই অস্বাভাবিক মৃত্যুর পরেই আতঙ্ক ছড়ায়। ওই একই হাসপাতালে অজানা জ্বর নিয়ে ভর্তি আরও চার জন। তার মধ্যে তিনটি শিশু রয়েছে। মৃতদের শরীরে নিপা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তাদের রক্তের নমুণা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তথা এনআইভিতে পাঠানো হয়।

এদিন বিকেলেই এনআইভি’র পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত দুজনই নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন। আর তার পরেই আতঙ্ক ছড়িয়েছে। এর আগেও কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল। ২০১৮ সালে মারণ ভাইরাসের বলি হয়েছিলেন ২৩ জন। আর ২০২১ সালে  প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। নিপা ভাইরাসে আক্রান্তদের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। তার মধ্যে যেমন জ্বর রয়েছে, তেমনই মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলাব্যথা, ঝিমুনি ভাব, শ্বাসকষ্টের মতো আরও নানা উপসর্গ দেখা যায়।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00