Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের ১৫ বছর বাদে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মহিলা, চাঞ্চল্য বিহারে

বর্তমানে ঊষাদেবী ও তাঁর ৪ সন্তান ভর্তি রয়েছেন মুজাফফরপুরের একটি হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের মোতিহারি জেলার শঙ্কর সারাইয়া গ্রামের বাসিন্দা ঊষা দেবীর বিয়ে হয়েছিল আজ থেকে ১৫ বছর আগে অর্থাৎ ২০৭ সালে। কিন্তু বিয়ের পরে দীর্ঘ ১৫ বছর কেটে গেলেও সন্তান লাভের সুখ থেকেই বঞ্চিত থেকেই গিয়েছিলেন তিনি। দিন যত গড়িয়েছে ততই একটু একটু করে ক্ষীণ হয়েছে সন্তানলাভের সেই আশা। শেষমেশ যখন মা হওয়ায় সমস্ত আশা তিনি ছেড়েই দিয়েছিলেন তখনই ঈশ্বরের আশীর্বাদে তাঁর ঘর আলো করে এল একটা নয়, দুটো নয় একেবারে ৪ সন্তান। জানা যাচ্ছে চন্দন সিং’র স্ত্রী ঊষা দেবী সম্প্রতি ৪ টি সন্তান সন্তান প্রসব করেছেন। বিহারের এই দম্পতি সম্প্রতি ৩ পুত্র সন্তান এবং  এক কন্যা সন্তানের বাবা মা হয়েছেন। একেই বলে ভগবান যখন যাকে দেন, দুহাত ভরে দেন। ঊষা দেবীর মা হওয়ার এই কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

জানা যাচ্ছে, বিহারের শঙ্কর সারাইয়া গ্রামের বাসিন্দা চন্দন সিংয়ের সঙ্গে ঊষা দেবীর বিয়ে হয় ২০০৭ সালে। বিয়ের পর থেকেই নানান শারীরিক সমস্যার কারণে চন্দন ও ঊষা দেবীর কোনও সন্তান হয়নি। এইভাবে কেটে গিয়েছে বহু বছর। এই ১৫ বছরে একাধিক চিকিৎসকের দরজায় দরজায় ঘুরেও কোনও লাভ হয়নি। কিন্তু কেউই ঊষা এবং চন্দনকে কোনও খুশির খবর শোনাতে পারেননি। এই ১৫ বছরে বিহারের এমন কোনও চিকিৎসক নেই যাদের কাছে যাননি এই দম্পতি। শেষে ২০২১ সালের মাঝে জানা যায় ঊষা দেবী মা হতে চলেছন এবং তার প্রায় ৭ মাস বাদে গতকাল অর্থাৎ সোমবার এক সঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন তিনি। ব

বর্তমানে ঊষাদেবী ও তাঁর ৪ সন্তান ভর্তি রয়েছেন মুজাফফরপুরের একটি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক ডাঃ জ্যোতি জানিয়েছেন, ‘একসঙ্গে ৪ সন্তানের জন্ম দেওয়া একটি বিরল ঘটনা। তবে আমরা খুবই খুশি যে আমরা শেষ পর্যন্ত ঊষা দেবীকে মা হওয়ার এই সুখ দিতে পেরেছি।’ তিনি আরও জানিয়েছেন যে ঊষা ও তাঁর ৪ সন্তানের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00