Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৩ হাজার ফুট থেকে ‘মারণঝাঁপ’, আলৌকিকভাবে বেঁচে ফিরলেন যুবতী  

মিরাক্যালকে সত্যি করে প্রায় সাড়ে ১৩ হাজার ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন এক মহিলা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  একটা কথিত রয়েছে, রাখে হরি মারে কে। বিশ্বের সমস্ত মিরাক্যালকে কথাটা এই একটা বাক্যে স্বীকার করে। আর সেই মিরাক্যালকে সত্যি করে প্রায় সাড়ে ১৩ হাজার ফুট উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন এক মহিলা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া এই মহিলার নাম জর্ডান হেটমেকার। তিনি একজন স্কাইড্রাইভার।

কী হয়েছিল?  জর্ডান জানান, তিনি প্রায় সাড়ে ১৩ হাজার ফুট উচ্চতা থেকে লাফান তিনি। তাঁর প্যারাসুট খুলতেই চাইছিল না। প্যারাসুট পায়ের সঙ্গে আটকে গিয়েছিল। সেই সময় তিনি প্রায় ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে নীচে মাটির দিকে পড়তে থাকেন। তিনি কোথায় কীভাবে পড়েছিলেন জানেন না। তবে যন্ত্রণায় তিনি কাতরাতে থাকেন। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। তবে তাঁর জন্য ভাগ্য অন্য পরিকল্পনা করে রেখেছিল।

জর্ডান জানান, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর পা ভেঙে যায়। তাঁর গোড়ালিও খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাঁর মেরুদণ্ডের হাড়ও ভেঙে যায়। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাঁর শরীরের এমন কোনও অংশ নেই যা ক্ষতিগ্রস্থ হয়নি। তবে এত যন্ত্রণার মধ্যেও তিনি জ্ঞান হারাননি।

ঘটনার পর তিনি ২৫ দিন হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে ফেরার পরেও তিনি নিজের পায়ে হাঁটতে পারতেন না। হাঁটা শুরু করতে তাঁর প্রায় তিন মাস সময় লাগে। আগের থেকে তিনি অনেকটা ভালো রয়েছেন। তবে সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষা তিনি করছেন। এত বড় দুর্ঘনার পরেই জর্ডান স্কাই ড্রাইভিংয়ের প্রতি ভালোবাসা ছাড়তে পারেননি। তিনি আবার স্কাই ড্রাইভিং করতে চান। আবার তিনি আকাশ থেকে লাফ দিতে চান।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00