Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Lord Shiva: শ্রাবণ কেন মহাদেবের প্রিয় মাস, জানেন?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: দেবাদিদেব মহাদেব হলেন পরমেশ্বর। তিনিই সৃষ্টির আদি। তিনিই অন্ত।বিশ্বাস করা হয় যে, এই বিশ্বব্রহ্মাণ্ডের বীজ তাঁরই সৃষ্টি। তবে এক্ষেত্রে যে প্রশ্নটি আসে তাহল-সবই যদি তাঁরই সৃষ্টি হয়, তাহলে বিশেষ করে শ্রাবণ মাস কেন এতো প্রিয় দেবাদিদেব মহাদেবের ?

এই কারণটির নেপথ্যে আছে একটি পৌরাণিক কাহিনী। কথিত আছে, পুরাণ অনুসারে দেবী সতী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা। মহাদেবকেই তিনি স্বামী হিসেবে গ্রহণ করবেন বলে শপথ করেন। কিন্তু দক্ষ রাজ মেয়ের এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারেননি। রাজা দক্ষ মহাদেবের সঙ্গে তাঁর কন্যার বিবাহ দিতে রাজি না হওয়ায় ও স্বয়ম্বর সভার আয়োজন করে মহাদেবকে অপমান করায় সতী অপমানিত হন ও যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন করেন। এরপর তিনি পার্বতী রূপে হিমালয় পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করেন।

পৌরাণিক কাহিনী অনুসারে, কঠোর তপস্যার পর মহাদেবকে স্বামী হিসেবে লাভ করেন মাতা পার্বতী। আর পার্বতীর সাধনায় তুষ্ট হয়ে শেষ পর্যন্ত মহাদেব তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে সম্মত হন। কথিত আছে, বিবাহের পর শ্রাবণ মাসেই প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছিলেন মহাদেব। সেই  প্রথমবার তাঁর মর্ত্যলোকে আগমন। সেই সময় লক্ষ লক্ষ নারী পুরুষ তাঁকে স্বাগত জানাতে আসেন। এর ফলে প্রসন্ন হন মহাদেব এবং সেখানে উপস্থিত সবাইকে আশীর্বাদ করেন দেবাদিদেব মহাদেব। সেই প্রাচীন বিশ্বাস থেকেই মনে করা হয় যে, প্রতি বছর শ্রাবণ মাসে মর্ত্যলোকে নেমে আসেন মহাদেব। তাই শ্রাবণে যাঁরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন, তাঁদের উপর মহাদেব প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন এবং এই সময় বহু দূর-দূরান্ত  থেকে অগণিত ভক্তপ্রাণ মানুষ বাঁকে কলসী ঝুলিয়ে বিভিন্ন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্ত প্রসন্ন হন দেবাদিদেব।

আবার  মতান্তরে শ্রাবণ মাসেই দেবতা ও দানবদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সমুদ্র মন্থন কালে সমুদ্র থেকে উঠে আসা হলাহল বিষ পান করে পৃথিবীকে রক্ষা করেছিলেন মহাদেব। এর পরই বিষের জ্বালায় শিবের কণ্ঠ নীল হয়ে যায়, তাই তাঁর অপর নাম নীলকণ্ঠ। সে সময় মাতা  পার্বতী মাতৃ রূপে নিজ স্তনদুগ্ধ মহাদেবকে পান করিয়ে বিষ থেকে তাঁকে মুক্ত করেছিলেন। তখন শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেব-দেবীরা তাঁর মাথায় জল ঢালতে শুরু করেন। এই কারণেও শ্রাবণ মাসে শিবের জলাভিষেক ও দুগ্ধাভিষেককে এতটা গুরুত্ব দেওয়া হয়।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00