Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাড়ির মধ্যে প্রেমিকের সঙ্গে রতিক্রিয়ায় মত্ত মা, বাইরে অসহায় বাচ্চারা!

এই পুরো ঘটনার একটি ভিডিও ও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে একটি ৫ বছরের মেয়ে তার ২ বছরের ভাইকে গাড়ির বাইরে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাড়ির মধ্যে তখন প্রেমিকের সঙ্গে উদ্দাম রতিক্রিয়ায় মত্ত মা। এদিকে গাড়ির বাইরে ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করে চলেছে তাঁর দুই দুধের শিশু। বাচ্ছা দুটির অসহায়তা পার্কে থাকা বাকি লোকদের চোখে পড়লেও সেদিকে কোনও হুঁশই নেই মায়ের। তিনি তখন প্রেমিকের সঙ্গে রোমান্সে এতটাই মত্ত যে সময়, ঘণ্টার দিকে খেয়ালই নেই। আর তাই কয়েক ঘণ্টা ধরে গাড়ির বাইরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকার পরে পুলিশের হস্তক্ষেপে শেষমেশ উদ্ধার হয় ওই দুই শিশু। এই ঘটনার জেরে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে ওই দুই শিশুর মা এবং তাঁর প্রেমিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনাটি আর্জেন্টিনার। জানা যাচ্ছে, আর্জেন্টিনার আর্জেন্টিনার লা প্লাটার পেরেরা ইরাওলা পার্কের এক কোনে ওই মহিলার গাড়িটিকে বহুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িটিকে একই জায়গায় বহুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে সকলেরই সন্দেহ হয়। সকলে আরও বেশী অবাক হন যখন দেখেন দুটি ছোট ছোট শিশু ঘণ্টার পর ঘণ্টা ধরে গাড়িটির বাইরে অসহায়ের মতো দাঁড়িয়ে রয়েছে। তারা এক সময় এতটাই ভয়ে অএয়ে গিয়েছিল যে গাড়ির দরজা খোলারও চেষ্টা করে। কিন্তু দরজা ভিতর থেকে লোক ছিল। এরপরেই তারা মাকে ডাকতে ডাকতে কান্না জুড়লে তাদের কান্নার আওয়াজে আশেপাশের লোকজন ছুটে আসেন। ঘটনাস্থলে আসে পুলিশও। গাড়িটির কাছে আসার পরে পুরো বিষয়টি সকলেই বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গেই গাড়ির মধ্যে থাকা ওই বাচ্ছা দুটির মা এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়। 

এই পুরো ঘটনার একটি ভিডিও ও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে একটি ৫ বছরের মেয়ে তার ২ বছরের ভাইকে গাড়ির বাইরে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। কিছুক্ষণ পরেই দেখা যায় তারা দুজনেই গাড়ির ভিতরে উঁকি মেরে দেখার চেষ্টা করছে এবং কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে তারা মাকে ডাকতে ডাকতে কাঁদতে শুরু করেছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00